Wednesday, June 24, 2026

হাসপাতালে ভর্তি অভিষেক, আজই অস্ত্রোপচার!

Date:

Share post:

রবিবার সকাল সকাল ইএম বাইপাসের হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, আজই ডায়মন্ড হারবারের সাংসদের একটি মাইক্রো সার্জারি(Micro Surgery) হবে। অস্ত্রোপচারের পর বিশেষ কোনও জটিলতা তৈরি না হলে এদিন বিকেলের মধ্যেই ডিসচার্জ করা হতে পারে অভিষেককে।

 

সূত্রের খবর আজ সকাল ৮:০৫ মিনিট নাগাদ পেটে ব্যথা নিয়ে মাইনর প্লাস্টিক সার্জারির জন্য ডা. আদিশ বসুর অধীনে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভবত ডে কেয়ার প্রসিডিওর বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

দিন কয়েক আগেই এক্স হ্যান্ডলে ‘ছোট্ট বিরতি’র বার্তা দিয়েছিলেন অভিষেক। অনেকেই মনে করেছিলেন চিকিৎসা জনিত কারণেই আপাতত রাজনীতি থেকে দূরে থাকতে চান সাংসদ। যদিও শুক্রবার তাঁকে আমতলায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। নির্বাচনের প্রচারে অভিষেক কথা দিয়েছিলেন রেকর্ড ব্যবধানে জয়ী হওয়ার পর ডায়মন্ড হারবারের মানুষের সঙ্গে বিজয় উৎসব পালন করবেন এবং সেই প্রতিশ্রুতি পালনেই আমতলায় তৃণমূল কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর আজ রবিবার সকালে কলকাতার ইএম বাইপাসের হাসপাতালে ভর্তি হলেন তিনি।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...