Wednesday, June 24, 2026

নন্দীগ্রামের পর ময়না, আদি-নব্য দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মী

Date:

Share post:

ভোটের আর মাত্র দু’দিন বাকি। পূর্ব মেদিনীপুরের দুই আসনে আজ, বৃহস্পতিবার প্রচারের শেষদিন। তবে ভোট যত এগিয়ে আসছে, জেলাজুড়ে সন্ত্রাসের ছবিটাও প্রকট হচ্ছে। কোথায় তৃণমূল নেতাকর্মীদের উপর হামলা তো কোথাও আদি-নব্য বিজেপির লড়াই। সবমিলিয়ে কাঁথি, তমলুকে জমি হারিয়ে প্রবল চাপে শুভেন্দু বাহিনী।

নন্দীগ্রামে ভোটের ৪৮ ঘণ্টা আগে গোষ্ঠীদ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন বিজেপির মহিলা কর্মী। আরও ৭ জন বিজেপি কর্মী গুরুতর যখন অবস্থায় ভর্তি হাসপাতালে। যা নিয়ে তপ্ত নন্দীগ্রাম। এরই মাঝে তমলুক লোকসভার অন্তর্গত ময়নায় আক্রান্ত বিজেপি কর্মী! নির্বাচনের দু’দিন আগেই বিজেপি কর্মী ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুরের ময়না থানার খিদিরপুরের গোলাপাতা গ্রামের ঘটনা। অভিযোগ গতকাল, বুধবার রাতে মধু রানা নামে এক বিজেপি কর্মী, তাঁর স্ত্রী ও মেয়ের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই হামলার জেরে গুরুতর জখম হয়েছেন তাঁরা। জানা গিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ একদল দুষ্কৃতী ভগবানপুর থেকে কেলেঘাই নদীর কাঠের ব্রিজ পেরিয়ে বাকচায় অস্ত্রশস্ত্র ঢোকাচ্ছিল। সেই সময় মধু রানা গোটা বিষয়টি দেখতে পেয়ে যায়। তারপর সে চিৎকার করতে থাকে। সেই কারণেই তাঁর উপর হামলা চালায় ওই দুষ্কৃতীরা। তাঁর মেয়ের উপর হাসুয়া দিয়ে হামলা চালানো হয়েছে। মারধর করা হয়েছে মধুর স্ত্রীকেও। যদিও এই হামলার বিজেপির অন্য একটি গোষ্ঠীর মদত রয়েছে বলে মনে করছেন আক্রান্তরা।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...