Wednesday, June 24, 2026

আজ থেকে আকাশ ও সড়ক পথে শুরু সিকিমের উদ্ধার কাজ

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত সিকিমের উদ্ধার কাজে (Rescue operation in Sikkim today) গতি আনতে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকেরা ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন যাতে পর্যটকদের আকাশপথে উদ্ধার করা যায়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় ছিল। তবে আজ থেকেই সেই কাজ শুরু হবে। তবে শুধু আকাশপথেই নয়, পাশাপাশি সড়কপথেও পর্যটকদের বের করে আনার ভাবনা-চিন্তা রয়েছে প্রশাসনের।

সরকারি সূত্রে জানা যাচ্ছে লাচুং আর মঙ্গনের মাঝে সাংকালান সেতু ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বৃষ্টির ফলে দৃশ্যমানতা কম থাকায় শনিবার দফায় দফায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটেছে। মেঘ অনেক নীচ দিয়ে যাওয়ার কারণে চপারে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। আজ রবিবারের সেই পরিস্থিতি থাকলে সে ক্ষেত্রে বিকল্প হিসেবে সড়কপথে পর্যটকদের উদ্ধারের কাজের তদারকি করবেন পর্যটনমন্ত্রী শেরিং থেন্ডুপ ভুটিয়া।

উত্তর সিকিমের লাচুং-চুংথামে প্রায় ১২০০ এর বেশি পর্যটক আটকে রয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। এদের মধ্যে অন্তত ৭০০ বাঙালি এবং ১৫ জন বিদেশি পর্যটক রয়েছেন।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...