Saturday, June 20, 2026

“তোমার কোলের ছেলে হিরো হিরণ…”! এক্স হ্যান্ডেলে শুভেন্দুকে তোপ দেবের

Date:

Share post:

আগামী ২৫ মে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ভোট গ্রহণ। এবার এখানে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ অভিনেতা দেব। অন্যদিকে, বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন অভিনেতা হিরণ। প্রকৃত অর্থে এই কেন্দ্র তারকাখচিত। শুরু থেকেই দেব-হিরণ বাকযুদ্ধ আলাদামাত্রা দিয়েছে। আর ভোটের আর দু’দিন আগে এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল প্রার্থী দেবের মধ্যে টুইট যুদ্ধ!

আজ, বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন ‘দেবের কীর্তি’। যেখানে দেখা যাচ্ছে, একটি রশিদ পোস্ট করা হয়েছে। যেখানে আরণ্যক ট্রেডার্স থেকে দু’দফায় ২৫ লক্ষ টাকা করে কাউকে দেওয়া হয়েছে। আর একটি ডায়েরি নোটে লেখা রয়েছে, দেব মোবাইল ৭২ হাজার টাকা। দেব ঘড়ি ৪ লক্ষ ৬০ হাজার টাকা।

তবে জবাব দিতে দেরি করেননি দেব। পাল্টা টুইটে দেব একটি অনুষ্ঠানের পোস্টার পোস্ট করেছেন। সেখানে তৃণমূল প্রার্থী লিখেছেন, “ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো।” দেবের সংযোজন, “আর রইলো কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ, সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও..।” আরও একটি টুইটে দেব লিখছেন, “হিরন যদি পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়ে থাকে তাহলে সেও কি গরু চোর? আমার ভদ্রতা কিন্তু দুর্বলতা নয়।”

আরও পড়ুন- স্বাতী মালিওয়ালকে নিয়ে নীরবতা ভাঙলেন দিল্লির মুখ্যমন্ত্রী!

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...