Wednesday, June 24, 2026

নির্বাচনে প্রচারের নামে ধর্মীয় বিভাজন করছে বিজেপি, কমিশনে অভিযোগ জানাল দেশ বাঁচাও গণমঞ্চ

Date:

Share post:

নির্বাচনে প্রচারের নামে ধর্মীয় বিভাজন করছে বিজেপি। নির্বাচনী প্রচারে খোলাখুলি ধর্মকে ব্যবহার করছে। ধর্মকে টেনে এই ধরনের প্রচার দেশের সম্প্রতি এবং ঐক্যের পরিবেশকে নষ্ট করবে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল দেশ বাঁচাও গণমঞ্চ।

বাংলার প্রায় প্রথম সারির সমস্ত দৈনিকেই শনিবার একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞাপনে স্পষ্টত ধর্মীয় বিভাজন ছড়ানো হয়েছে। তাতে দাবি করা হয়েছে, “সনাতন বিরোধী তৃণমূল।” এর প্রতিবাদ জানিয়ে গণমঞ্চের প্রতিনিধিরা শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন। যারা এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা কমিশনের কাছে দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন পূর্ণেন্দু বসু, সুদেষ্ণা রায়, রন্তিদেব সেনগুপ্ত, অধ্যাপক দীপঙ্কর দে, প্রদীপ্ত গুহ ঠাকুরতা, অরূপ শঙ্কর মৈত্র, প্রসূন ভৌমিক, সিদ্ধব্রত দাস।

আরও পড়ুন- তাপপ্রবাহের জেরে রাজ্যে হিট স্ট্রোকে আক্রান্ত ৩৩! সবাই ফিরলেন সুস্থ হয়ে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...