Saturday, June 20, 2026

এবার সন্দেশখালির অডিয়ো ক্লিপ ফাঁস, ষষ্ঠ দফার নির্বাচনের আগে বেকায়দায় বিজেপি

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ঠিক তার আগে এবার সন্দেশখালির একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এল। অডিও ক্লিপের কথোপকথন ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। অডিও ক্লিপে একজন মহিলা এবং দু’জন পুরুষ কণ্ঠকে কথা বলতে শোনা গিয়েছে। অডিও ক্লিপকে সামনে রেখে সন্দেশখালি কাণ্ডে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়েছে বলে আবারও দাবি করেছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। অডিও ক্লিপে মহিলা কণ্ঠ স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের বলে দাবি সুকুমারের। তৃণমূল বিধায়কের দাবি, অডিওর দুই পুরুষ কণ্ঠের একজন শুভঙ্কর এবং অন্যজন সুজয় মাস্টার। ওই অডিও ক্লিপে বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্রর প্রসঙ্গ যেমন উঠে এসেছে, তেমনি সুকান্ত মজুমদারের নাম উঠে এসেছে। আর এই অডিয়ো ক্লিপ ফাঁস হয়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

এদিকে অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে ‘রেখা পাত্রের মুখের দাগ’ নিয়ে কথাবার্তা থেকে শুরু করে ‘দরকারে কলাগাছ কেটে ফেলতে বলেছেন দাদা’ এমন নানান কথা। আগামী ১ জুন সপ্তম দফায় নির্বাচন আছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই লোকসভার অধীনেই সন্দেশখালি। তাই এই অডিয়ো ক্লিপের কথোপকথন ঘিরে নতুন করে আলোড়ন পড়ে গিয়েছে। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, আমরা প্রথম থেকেই বলে এসেছি সন্দেশখালির ঘটনা সাজানো নাটক। এই অডিও ক্লিপেও তা স্পষ্ট। এখানে বলা হচ্ছে, রেখা পাত্রর মুখে অত্যাচারের যে দাগ দেখা গিয়েছিল আসলে সেটা নকল অর্থাৎ ওখানে নারী নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি। ভাইরাল অডিওতে একথাও স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে দরকার পড়লে খুনও করতে হবে! বিজেপি কতটা নৃশংস তা এই ঘটনা থেকেই স্পষ্ট।”

সুকুমার মাহাতোর দাবি, এই দাদাকে প্রকাশ্যে নিয়ে আসা হোক। আইন মারফত পুলিশকে দাবি করব, শুভঙ্কর যে বলছে দাদার নির্দেশ কলাগাছের মতো কেটে ফেলতে হবে। তা হলে সেই দাদাকে সামনে আনা হোক। সেই দাদা বিজেপির কোনও বড় নেতা হতে পারেন। শুভেন্দু অধিকারীও হতে পারেন। বা অন্য কেউও হতে পারেন। তা হলে সেই দাদাকে সামনে নিয়ে আসা হোক। এছাড়া আগের দুটি স্টিং ভিডিয়ো সামনে আসার পর তা প্রচারের আলোয় এনেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি ওই ভিডিয়ো দুটিকে ভুয়ো বললেও কোনও মানহানির মামলা করেনি। অথচ তৃণমূল কংগ্রেস ওই দুটি ভিডিয়ো সুপ্রিম কোর্টে জমা দেবে বলে জানিয়ে দিয়েছে। এই অডিয়ো ক্লিপ নিয়ে বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছেন। যদিও বিশ্ব বাংলা সংবাদ এই অডিওর সত্যতা যাচাই করেনি।পুলিশ জানিয়েছে, অডিও ক্লিপের সত্যতা যাচাইয়ের চেষ্টা হচ্ছে।





 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...