Wednesday, April 8, 2026

খবরে থাকতে মোদির জন্মদিনের যজ্ঞে!

Date:

Share post:

আবার বিতর্কের শিরোনামে বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে তাঁর নিজের ওয়ার্ডের যজ্ঞে তিনি অংশ নিলেন। প্রকাশ্যে অবশ্য তিনি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

মঙ্গলবার সকালে 31 ওয়ার্ডে একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে যজ্ঞের আয়োজন করে। সেখানে দেখা যায় প্রাক্তন মেয়র তথা তৃণমূলের বিধায়ক সব্যসাচীকে। তিনি শুধু উপস্থিত ছিলেন তাই নয়, হোম-যজ্ঞে অংশও নেন। ছিলেন, কয়েকজন অভিনেতাও। প্রকাশ্যে এ বিষয়ে কিছু না বললেও ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সব্যসাচী বলেছেন, কার জন্মদিন আমি পালন করব, কিংবা কোথায় যাব সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। রাজনৈতিকমহল বলছে, বিজেপিতে যাব যাব করেও তৃণমূল ছাড়েননি সব্যসাচী, আবার বিজেপিতে যোগও দেননি। কিন্তু দলকে চিমটি কাটার সুযোগ তিনি ছাড়ছেন না। আবার তৃণমূলও তাঁকে নিদেনপক্ষে সাসপেন্ডও করেনি। ফলে ন যযৌ ন তস্থৌ অবস্থায় নিজেকে খবরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব্যসাচী দত্ত।

আরও পড়ুন-কোচবিহারে পুলিশের গাড়িতে হামলা, জখম কমপক্ষে 8

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...