Monday, June 8, 2026

CBI-এর বিশেষ আদালতের ক্ষমতা ও এক্তিয়ার কতখানি, প্রশ্ন উঠেছে সে বিষয়ে

Date:

Share post:

রাজীব কুমারের আগাম জামিনের মামলাকে কেন্দ্র করে CBI-এর বিশেষ আদালতের ক্ষমতা নিয়েই প্রশ্ন উঠেছে।

সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে কোনও মামলার বিচারের জন্য এই আদালত গঠন করা হয়েছে। এতদিন স্পষ্ট হয়নি, এই বিশেষ আদালতের ক্ষমতা বা এক্তিয়ার ঠিক কতখানি। মঙ্গলবার পুলিশকর্তা রাজীব কুমারের আগাম জামিনের আর্জি এই বিশেষ আদালতেই প্রথমে পেশ করেন তাঁর আইনজীবীরা। ওই আবেদনের প্রেক্ষিতেই বিশেষ আদালতের বিচারক সঞ্জীব দারুকা স্পষ্ট জানিয়েছেন, এই বিশেষ আদালতের এক্তিয়ারের মধ্যেই পড়ছে না কাউকে জামিন দেওয়া বা আগাম জামিন মঞ্জুর করা অথবা কোনও অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর বিষয়গুলি।” তিনি বলেন, ” এই আদালত শুধুমাত্র কোনও মামলার দায়রা বিচার বা ‘ট্রায়াল’ শুনতে পারে। কোনও অভিযুক্তকে পুলিশি হাজতে পাঠানো বা কাউকে জামিন দেওয়া বা আগাম জামিনের আর্জি শোনার আইনি অধিকার এই আদালতকে দেওয়া হয়নি”।

আরও পড়ুন – রাজ্যের দাবি নিয়েই দিল্লির দরবার, বিমানবন্দরে জানালেন মুখ্যমন্ত্রী

এরপরই প্রশ্ন ওঠে বিশেষ আদালতে চালু থাকা কোনও মামলার কোনও অভিযুক্তকে যদি তদন্তকারী সংস্থা গ্রেফতার করে, তাহলে ধৃতকে কোন আদালতে তোলা হবে? এ ব্যাপারে সুস্পষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিশেষ আদালতের বিচারক ইঙ্গিত দিয়েছেন সারদা-সংক্রান্ত মামলার বিচার প্রয়োজনে যে আদালতে মূল মামলা শুরু হয়েছিলো, সেই আলিপুর কোর্টে ফেরত পাঠানো হতে পারে।

এরপরই আইনজীবী মহলে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে, যদি উপযুক্ত ক্ষমতাই দেওয়া না হয়, তাহলে CBI-এর এই বিশেষ আদালত বা এমপি-এমএলএদের এই আদালত গঠন করা হয়েছে কেন?

আরও পড়ুন – প্রায় আড়াই বছর পরে মোদি-মমতার একান্ত কথা বুধবার দিল্লিতে

Related articles

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...