Saturday, June 13, 2026

আজ সম্ভবত বারাসত কোর্টে রাজীব-আর্জির শুনানি, তৈরি CBI

Date:

Share post:

CBI বনাম রাজীব কুমার ডুয়েলে দু’পক্ষই তৈরি আইনি লড়াইয়ের আঙ্গিনায় ঢুকতে। রাজীব কুমার বারাসত কোর্টে আগাম জামিনের আবেদন পেশ করলে, আজ, মঙ্গলবার তার শুনানির সম্ভাবনা আছে। রাজীব-শিবিরের তরফে ইতিমধ্যেই CBI-কে এই মামলার কথা জানানো হয়েছে। আদালতে রাজীব কুমার আর্জি জানাবেন,

এখনই যাতে তাঁর বিরুদ্ধে CBI কড়া পদক্ষেপ না করে। সে কারণেই এই আগাম জামিনের আবেদন।

শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ছিল বারাসত আদালত। আজ, মঙ্গলবার সেখানে রাজীবের আগাম জামিনের মামলা রুজু এবং শুনানির সম্ভাবনা। CBI সূত্রের খবর, রাজীবের আর্জির বিরোধিতা করে CBI জামিন-অযোগ্য পরোয়ানা জারির পাল্টা আবেদন জানতে চলেছে। তবে বারাসতের মামলার গতি-প্রকৃতিতে ভরসা না রেখে সোমবার বিকেলে CBI নিজেদের দিক সুরক্ষিত রাখতেই ক্যাভিয়েট করেছে শীর্ষ আদালতে৷
ওদিকে রাজীব- শিবিরের খবর, মঙ্গলবার বারাসতে আগাম জামিনের আবেদনের শুনানি হলে তাঁরা এর আগে সুপ্রিম কোর্টে পেশ করা যুক্তিই তুলে ধরবেন। শীর্ষ আদালতে এক দফা যে ভাবে রক্ষাকবচ পাওয়া গিয়েছিল, সেই পথই অনুসরণ করা হতে পারে বারাসতে৷

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...