Saturday, June 13, 2026

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

Date:

Share post:

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও ভারতের সঙ্গে সরাসরি বিরোধিতার পথে আমেরিকা। তারপরেও নীরব দেশের মোদি সরকার। ক্রমশ প্রকাশ্যে এসেছে কীভাবে সমুদ্রের মধ্যে অসহায় মৃত্যু হয়েছে ভারতের ৩ নাবিকের (Indian sailors)। পরিবারের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করার পরে অবশেষে আমেরিকার দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সমন পাঠিয়েই দায় ঝাড়ল ভারতীয় বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। আমেরিকার প্রতি এই দৃষ্টিভঙ্গিতে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ডোনাল্ড ট্রাম্পের পোষা বিড়াল কটাক্ষ বিজেপি নেতা সুব্রহ্মনিয়ম স্বামীর (Subramanian Swamy)।

হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) মার্কিন ক্ষেপনাস্ত্রের হামলায় পালাউ-এর পতাকাবাহী জাহাজে তিন ভারতীয় নাবিকের মৃত্যুতে বিচারের দাবি জানিয়েছেন মৃতদের পরিবার। এরপরই প্রকাশ্যে এসেছে ওই সময়ে হরমুজে থাকা অন্য একটি জাহাজের অডিও রেকর্ডিং। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে জাহাজে মার্কিন হামলার পরে সাহায্য চাইছেন ভারতীয় নাবিকরা (Indian sailors)। তাঁরা ‘এমার্জেন্সি’ দাবি করে দ্রুত সাহায্যের আবেদন করছেন। উত্তরে মার্কিন হামলার ভয়ে অন্য জাহাজগুলির সাহায্য করতে না আসার বিষয়টি উঠে এসেছে।

দীর্ঘ অপেক্ষার পরে যে অত্যন্ত মর্মান্তিক মৃত্যু হয়েছে ভারতীয় ৩ নাবিকের তা অডিও বার্তায় স্পষ্ট। সেই সঙ্গে আশেপাশে জাহাজগুলি সাহায্য করার চেষ্টা করলেও তারা যে ব্যর্থ হয় তা প্রমাণিত তিন নাবিকের মৃত্যুতে। এত বড় ঘটনার পরও ভারতের বিদেশমন্ত্রকের তরফে কোনও কঠিন পদক্ষেপ নেওয়া হয়নি এই ঘটনায়। দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনে ডেকে ঘটনার নিন্দা করা হয়। এরপরেও আমেরিকার কাছে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে অনুরোধ করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে, বিবৃতি দিয়ে জানালেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন : মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ভারতের এই মনোভাবের তীব্র কটাক্ষ বিজেপি নেতা সুব্রহ্মনিয়ম স্বামীর (Subramanian Swamy)। তিনি দাবি করেন, ভারতের উচিত মার্কিন রাষ্ট্রদূতকে ফেরৎ পাঠিয়ে দেওয়া। এবং ততক্ষণ তাঁকে ভারতে ফেরানো হবে না যতক্ষণ না আমেরিকা সমুদ্রে ভারতীয় নাগরিকদের মৃত্যুতে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু মোদি হলেন ডোনাল্ডের পুসি ক্যাট। ট্রাম্পের সামনে তিনি কাঁপতে থাকেন।

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...