অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গিয়েছেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
Sponsored

শনিবার অসমের জোরহাট বিমানঘাঁটিতে (Assam Plane Crash) অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ (AN-32) পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ভারতীয় বিমান বাহিনী জানিয়ে দিয়েছেন অসমের ওই দুর্ঘটনায় ৫ জন মারা গিয়েছেন। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ভারতীয় বিমান বাহিনী শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
Sponsored

মৃত পাঁচ জন্য হলেন-
স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং
ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার
সার্জেন্ট জিতেন্দ্র শর্মা
অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত
অগ্নিবীরবায়ু দানিশ আলম
Sponsored

দেশকে গত কয়েক দশক ধরে সুনামের সঙ্গে পরিষেবা দিয়ে চলেছে এএন-৩২ বিমানগুলি। যা 'ওয়ার্কহর্স' নামেও পরিচিত। সোভিয়েত জমানায় এগুলি প্রথম তৈরির সময় ভারতীয় বাহিনীর প্রয়োজনের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছিল। যে কোনো আবহাওয়া বা দুর্গম এলাকায় সেনাবাহিনীর প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে এর জুড়ি মেলা ভার। সাড়ে সাত টন পর্যন্ত পণ্য পরিবহণ করতে পারে। বর্তমানে বায়ুসেনার হাতে অন্তত একশটি এএন-৩২ বিমান আছে। আরও পড়ুন: নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
