Thursday, April 9, 2026

রাতভর বৈঠকের পর আলিপুর আদালতে আসতে পারে CBI, তৈরি রাজীব শিবিরও

Date:

Share post:

মঙ্গলবার বারাসত আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে সারদা সারদা মামলায় রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত কোনো কিছুর শুনানি তাদের এক্তিয়ারে নেই। সিবিআই সূত্রে খবর, এরপরই রাতভোর বৈঠক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যতদূর জানা যাচ্ছে, আজ বুধবার আলিপুর আদালতে আসতে পারে সিবিআইয়ের আইনজীবী এক প্রতিনিধি দল। পাশাপাশি এও জানা যাচ্ছে রাজীব কুমারের আইনজীবীরাও উপস্থিত থাকতে পারেন আলিপুর এসিজেএম আদালতে।

মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা বারাসাত আদালতে সওয়াল-জবাব চলে। তারপরই আগাম জামিনের আর্জি ফিরিয়ে বিচারক বলেন, এই মামলা দক্ষিণ 24 পরগনার অধীন। বারাসাত কোর্টের এক্তিয়ার নেই এনিয়ে রায় দেওয়ার। সিবিআই এবং রাজীব কুমার দুই তরফের মামলাকে আলিপুর আদালতে পাঠিয়ে দেওয়া হয়। তবে কেস ডিটেলস এখনও বারাসাত আদালতে থাকায় সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, সারদা তদন্তে সিবিআইয়ের আর সি 4 মামলাটি বারাসতের বিশেষ আদালত থেকে ফিরছে আলিপুর আদালতে। মঙ্গলবার সকালেই এই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছিলেন বিশেষ আদালতের বিচারক সঞ্জীব দারুকা। রাতের খবর 48 ঘন্টার মধ্যেই আলিপুর এসিজেএম কোর্টে ফিরছে মামলার নথি। তদন্ত সংক্রান্ত জরুরি কিছু ক্ষমতা বিশেষ আদালতের কাছে নেই, সেই যুক্তিতেই ফিরছে মামলা। বিশেষ আদালত গঠনের এতদিন পর এই এক্তিয়ারজনিত জটিলতা সামনে এল কেন, তা নিয়ে কৌতূহল একাধিক মহলে। তবে এজলাসেই বিষয়টি বুঝিয়ে বলেন বিচারক।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...