Sunday, March 29, 2026

উলট পুরাণ, এক দেশ এক ভাষার বিরোধিতায় ছাত্রফ্রন্ট

Date:

Share post:

উলট পুরাণ। বিজেপির এক দেশ এক ভাষার বিরোধিতায় এবার তাদেরই ছাত্রফ্রন্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। পাল্টা 21 সেপ্টেম্বর সংগঠন মাতৃভাষা দিবস পালন করতে চলেছে।

কোচবিহারের দারিভিটে গত বছর গুলিতে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়। সেই কাণ্ডেরই বর্ষপূর্তিতে মাতৃভাষা দিবস পালন করবে এবিভিপি। বিজেপি সরকার যেখানে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দিতে চাইছে, তখন এবিভিপির এই উল্টো পথে হাঁটা রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। যদিও এবিভিপির বক্তব্য, এর সঙ্গে বিজেপির এক ভাষা এক দেশ নীতির কোনও বিরোধ নেই। আগে প্রত্যেক রাজ্যের মাতৃভাষাকে সম্মান জানানো। তারপর হিন্দিভাষা। যদিও বিরোধী ছাত্রনেতাদের বক্তব্য, হিন্দির ধুয়ো তুলে রাজ্যে কলকে পাওয়া যাবে না জেনেই এবিভিপি এই পথে হেঁটেছে।

আরও পড়ুন-কোর্ট বিভ্রাটের জেরে আগাম জামিনের আর্জিই জানাতে পারলেন না রাজীব কুমার

 

Related articles

তিক্ততা অতীত, আইপিএলই মিলিয়ে দিল কুম্বলে-কোহলিকে

ক্রিকেট মাঠে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি। অবশেষে দূরত্ব কমল বিরাট কোহলি (Virat Kohli) ও অনিল কুম্বলের...

রহস্যে ঘেরা শিবের কৈলাস! কোন দিক কী বার্তা দেয়?

মাউন্ট কৈলাস মানেই অলৌকিক ঘটনা। রহস্যময় একটি পাহাড়। তিব্বত মালভূমি থেকে ২২ হাজার ফুট উপরে অবস্থিত কৈলাসকে(Manasarovar kailash)...

শাহ-অধীর-হুমায়ুনকে একজনই নিরাপত্তা দিচ্ছে? সেটিং নিয়ে মুর্শিদাবাদ থেকে প্রশ্ন অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির তিন এজেন্ট - অধীর চৌধুরি, হুমায়ুন কবীর, নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের বহরমপুরে নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাহিনা...

আইপিএল সম্প্রচার নিয়ে ইউ টার্ন! ফের জটিলতা বাংলাদেশে

এপার বাংলায় ২০২৬ র আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দাপুটে জয় পেলেও, হলেও...