Sunday, May 17, 2026

মোদিকে আমন্ত্রণ মমতার

Date:

Share post:

মোদিকে আমন্ত্রণ জানালেন মমতা। পশ্চিমবঙ্গে দেউচা কোল ব্লক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আড়াই বছর পর নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী। এও জানালেন সময় দিলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তিনি কাল, বৃহস্পতিবার দেখা করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রীর যুক্তিপূর্ণ দাবি প্রধানমন্ত্রী কার্যত মেনেও নিলেন। আশ্বাস দিলেন যথাযথ ব্যবস্থা নেওয়ার।

নির্ধারিত সময় বিকেল 4.30 মিনিটে মুখ্যমন্ত্রী আসেন 7 নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে। বাসভবনের অফিসে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। ফুল দিয়ে সামান্য কুশল বিনিময়ের পরেই তাঁরা গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকে পড়েন। মোদিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছাড়াও মিষ্টি ও পাঞ্জাবি উপহার দেন মুখ্যমন্ত্রী।

মূলত তিনটি বিষয়ের উপর জোর দেন মুখ্যমন্ত্রী।

1. রাজ্যের বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ আটকে থাকা এবং বেশ কিছু প্রকল্পে বরাদ্দ কমিয়ে দেওয়া। রাজ্যের 13,500 কোটি বরাদ্দ দ্রুত দেওয়ার কথা জানান।

2. রাজ্যের যে সব সরকারি সংস্থা বন্ধ হচ্ছে সেগুলি নিয়েও কথা হয়।

3. রাজ্যের নাম বাংলা করা নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ। এ ব্যাপারে কেন্দ্রের কোনও প্রস্তাব থাকলেও তিনি মেনে নিতে রাজি আছেন বলে জানান। বৈঠক শেষে মমতা জানান, এনআরসি নিয়ে কথা হয়নি। ওটা অসমের ব্যাপার। এটার সঙ্গে অন্য কিছু মেশাবেন না।

Related articles

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...