ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বাড়ির ক্রেতারা, এমনই একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট একটি ঘটনা প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছে, শুধু বাড়ি হস্তান্তর হয়ে গেলেই ক্রেতার ক্ষতিপূরণ চাওয়ার অধিকার শেষ হয়ে যায় না। নির্মাণ সংস্থা নির্ধারিত সময়ে গোটা প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে সেই বিলম্বের কারণে ক্রেতাদের যে আর্থিক ও মানসিক ক্ষতি হয়, তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করার অধিকার তাঁদের রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তাঁদের দীর্ঘদিন ভাড়া দিয়ে থাকতে হয়, একই সঙ্গে হোম লোনের EMI-ও চালিয়ে যেতে হয়। এই অতিরিক্ত আর্থিক বোঝার বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে আদালত।
Sponsored

সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, কোনও ক্রেতা দেরিতে বাড়ি পেয়েছেন বলেই তিনি ভবিষ্যতে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না, এমন ব্যাখ্যা একেবারেই আইনসম্মত নয়। পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট ফোরাম বা আদালত বিলম্বের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। এই রায় দেশের বহু ক্রেতার জন্য নিশ্চিতভাবে স্বস্তির বার্তা বলে মনে করছেন আইনজ্ঞরা। বিশেষ করে যাঁরা বহু বছর অপেক্ষার পর নিজেদের ফ্ল্যাট পেয়েছেন, তাঁদের জন্য এই রায় পরবর্তীকালে আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ নজির হতে পারে।
আরও পড়ুন - কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
10h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
12h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
13h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
15h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
17h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
19h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
