ফের ভারতের আসতে পারেন মোদির 'বন্ধু' ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার ওয়াশিংটন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন মার্কিন বিদেশসচিব (Secretary of State) মার্কো রুবিয়ো। মার্কিন প্রেসিডেন্টের এই হাই-প্রোফাইল সফরের প্রস্তুতি ও সূচি চূড়ান্ত করতে চলতি বছরের শেষ নাগাদ রুবিয়ো নিজে আরও একবার ভারত সফরে আসতে পারেন বলেও জানিয়েছেন। হোয়াউট হাউসের দ্বিতীয় ইনিংসে বসার পর এটিই হবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফর। এর আগে ২০২০ সালে প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ভারতে এসেছিলেন।
Sponsored

সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন মার্কিন বিদেশসচিব। তিনি স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী মোদির আন্তর্জাতিক নীতি এবং নেতৃত্বের তিনি একজন বড় 'অনুরাগী'। রুবিয়োর মতে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধিতে মোদির নেতৃত্ব অনবদ্য ভূমিকা পালন করেছে। ট্রাম্প এবং মোদির ব্যক্তিগত ও উষ্ণ কূটনৈতিক সম্পর্ক দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের এই প্রস্তাবিত ভারত সফর দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আরও পড়ুন: গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ
Sponsored

কিছুদিন আগেই 'কোয়াড' (QUAD) গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে কোয়াডের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মার্কিন বিদেশসচিব জানিয়েছেন, "কোয়াডের আগামী রূপরেখা তৈরি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করতে চলতি বছরের শেষের দিকে আমি নিজে আরও একবার দিল্লি সফরে যাচ্ছি।" উল্লেখ্য, এর আগে একাধিকবার ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের কথা শোনা গেলেও নানা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে তা বাতিল হয়েছিল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
