Thursday, April 2, 2026

অপেক্ষাই সার, বর্ষপূর্তির আগে বিজেপিতে অনাস্থা দাড়িভিটের

Date:

Share post:

একাধিকবার কলকাতা আর দিল্লিতে দরবার করেও দাবিপূরণ হয়নি। আশ্বাস দিয়েও প্রতিশ্রুতিরক্ষা করেননি বিজেপি নেতৃত্ব। এই অভিযোগে বিজেপির প্রতি অনাস্থা দেখিয়ে দাড়িভিটের শহিদ পরিবারের সদস্যরা এবার নিজেদের লড়াই নিজেরাই লড়তে চান।

দাড়িভিটে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার বর্ষপূর্তি হতে চলেছে কাল শুক্রবার। নিহত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মণের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। বিজেপি লোকসভা ভোটের আগে দাবিপূরণের প্রতিশ্রুতি দিলেও কিছুই হয়নি। শহিদ পরিবারের ক্ষোভ বেড়েছে রায়গঞ্জের সাংসদ-মন্ত্রী দেবশ্রী চৌধুরীর উপর। সিবিআই তদন্ত না হওয়ায় তাঁরা এখন কেন্দ্রের শাসকদল বিজেপিকে দুষছেন। নিহত ছাত্র তাপস বর্মণের মা মঞ্জু বর্মণ বলেছেন, ভোটের আগে-পরে ডেকে নিয়ে গিয়ে রাজনীতি করা হল। একবছর পরেও কোনও সুরাহা হল না। সিবিআই তদন্তও হলনা, স্কুলমাঠে দুজনের মূর্তিও বসাতে পারেনি। আর বিজেপি নয়, ছেলেদের খুনের বিচার চেয়ে এবার আমরা নিজেরাই পথে নামব। কোনও রাজনীতির মধ্যে আর থাকতে চাইনা, যতটা পারি একাই লড়াই করব। এদিকে বর্ষপূর্তির আগে দাড়িভিটের এই ক্ষোভ সঙ্গত বলে মানছেন বিজেপি উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব। ঘটনা সম্পর্কে তাঁরা জানিয়েছেন রাজ্য নেতৃত্বকে।

Related articles

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...