Monday, March 30, 2026

হিন্দি নয়: অমিতের সাফাইয়েও বিতর্ক থামছে না

Date:

Share post:

মাতৃভাষাকে বাদ দিয়ে হিন্দি চাপানোর কথা কখনও বলিনি। আমার নিজের মাতৃভাষা তো গুজরাটি। আমি শুধু বলেছি, মাতৃভাষার পর দ্বিতীয় ভাষা হিসাবে ভারতে হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা। হিন্দি ইস্যুতে হাওয়া বুঝে অমিত শাহ এই সাফাই দেওয়ার চেষ্টা করলেও বিতর্ক থামছে না। অনেকেই বলছেন, দ্বিতীয় ভাষা হিসাবে শুধুই গুরুত্ব দেওয়ার কথা তো বলেননি উনি। গোটা দেশের ভাষা হিসাবে আঞ্চলিক ভাষাগুলির উপর হিন্দিকে চাপিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল। তখন ওঁর যুক্তি ছিল এদেশের অধিকাংশ মানুষ হিন্দিতে কথা বলে, তাই হিন্দিই হোক ব্যবহারের ভাষা। এই মন্তব্যে দেশজুড়ে এমনকী বিজেপির একাংশেও বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে দেখে এখন সাফাই দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।এছাড়া দ্বিতীয় ভাষা হিসাবে দক্ষিণের রাজ্যগুলি আঞ্চলিক ভাষার পর ইংরাজিকেই গুরুত্ব দেয়। দ্বিতীয় ভাষা হিসাবেও সেখানে হিন্দি চাপানোর চেষ্টা হলে দল নির্বিশেষে কড়া বিরোধিতার মুখে পড়তে হবে কেন্দ্রীয় সরকারকে।

তবে আগের মন্তব্যের ব্যাখ্যা দিলেও অমিত শাহ ফের একথা এখনও বলছেন, দেশকে এক সুরে বাঁধতে পারে এক ভাষাই। ফলে মাতৃভাষা নিয়ে ইতিবাচক কথা বললেও ভবিষ্যতের জন্য সংশয়টা শেষমেশ থেকেই গেল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ভাষা নিয়ে এগনোর আগে এভাবেই জল মেপে নিলেন বিজেপি সভাপতি। যদিও হিন্দি চাপানোর আগে দক্ষিণ ও পূর্ব ভারতের প্রতিক্রিয়া উপেক্ষা করা তাঁর পক্ষে মুশকিল।

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...