বিজেপির সুরে সুর বামেদের: এক দফায় ভোটের দাবি, ৬০ লক্ষ ভোটার নিয়ে কমিশনে প্রশ্ন

নির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। আর সেই প্রস্তুতিতে রাজ্যে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক নয়টি দলের সঙ্গে সোমবার বৈঠক নির্বাচন কমিশনের। সেই বৈঠক করতে এসেই সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Selim) স্পষ্ট করে দিলেন বাম-বিজেপি আঁতাঁত। বিজেপির সুরে সুর মিলিয়ে এক বা বড় জোট দুই দফায় (election phase) ভোটের দাবি তুললেন তাঁরা। সেই সঙ্গে অ্যাডজুডিকেশনের (adjudication) আওতায় থাকা ৬০ লক্ষ ভোটারদের বাদ দিয়ে ভোট করানো যাবে না বলে কমিশনের (Election Commission) ফুল বেঞ্চের সামনে দাবি তোলেন তাঁরা।
Sponsored

রাজ্যে শূন্যের তলানিতে বামেরা নেমে যাওয়ার পিছনে একটি বড় কারণ বাম ভোট রামে চলে যাওয়া। তারপরেও যে সতর্ক হয়নি বামেরা, বিশেষত সিপিআইএম, নির্বাচন ঘোষণার আগেও তারই নজির রাখলেন মহম্মদ সেলিমরা। বিজেপির সুরে সুর মিলিয়ে এসআইআরে গণ্ডগোলের দায় প্রবল চাপে কাজ চালানো বাংলার সরকারি কর্মীদের ঘাড়ে চাপিয়েছেন।
আরও পড়ুন : বিচারাধীন ভোটার নিয়ে কোনও কথা কমিশনকে বলল না বিজেপি: ১ দফায় ভোটের দাবি
তবে অ্যাডজুডিকেশ বা ডিলিশনে যেভাবে রাজ্যের মানুষের নাম বাদ পড়েছে তাতে প্রভাব পড়েছে সিপিআইএমের ভোট ব্যাঙ্কেও। ফলে হঠাৎই সজাগ হয়েছে সিপিআইএম। ফলে কমিশনের ফুলবেঞ্চের সামনে বাম প্রতিনিধি মহম্মদ সেলিম (Mohammed Selim), শমিক লাহিড়ি ও আফরিন বেগম দাবি করেন, যে ৬০ লক্ষ মানুষকে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় রাখা হয়েছে, তাঁদের ভোটাধিকার দিতে হবে। সেই সঙ্গে যাদের নাম বাদ পড়েছে তাঁদের ভোটার তালিকায় নাম রাখার সুযোগ দিতে হবে। সেই সঙ্গে বাংলার জন্ম হারের সঙ্গে সমানুপাতিক হারে নতুন ভোটার বাড়ানো নিয়ে কমিশনের অনিহা নিয়েও প্রশ্ন তোলেন বাম প্রতিনিধিরা।
সেই সঙ্গে কমিশনের নিরপেক্ষতা নিয়ে মুখ্যনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar) সামনে সরব হন বাম প্রতিনিধিরা। তাঁরা মূলত যে তিন দাবি পেশ করেন, তার মধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাও ছিল অন্যতম।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
17h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
