Wednesday, April 8, 2026

তৎপরতা বাড়ল 34 নম্বর পার্ক স্ট্রিটে

Date:

Share post:

সকাল থেকেই তৎপরতা বেড়েছে 34 নম্বর পার্কস্ট্রিটের সামনে। এই আবাসনটি রাজ্যের এডিজি-সিআইডি রাজীব কুমারের। গত শুক্রবার হাইকোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ার পর থেকেই এলাকায় নিরাপত্তা বাড়ায় কলকাতা পুলিশ। এরপর থেকেই দফায় দফায় সেখান আনাগোনা শুরু করে সিআইডি। রাজ্য গোয়েন্দা সংস্থা এবং রাজ্য পুলিশের আধিকারিকরা আনাগোনা শুরু করেন সেখানে।
বৃহস্পতিবার আদালতে যখন চলছে শুনানি, শহরের চার জায়গায় সিবিআই তল্লাশি শুরু করে। একটি দল যায় প্রাক্তন পুলিশ কমিশনারের আবাসনে। অবশ্য খালি হাতে ফিরতে হয় তাদের। আলিপুর আদালতের নির্দেশের পরেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। পার্ক স্ট্রিটের 34 নম্বর বাড়িটিকে ঘিরে রেখেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, শুক্রবার সকালে সিআইডির এক আধিকারিককে কিছুক্ষণের জন্য ওই বাড়িতে যেতে দেখা যায়। তিনি নাকি গত বুধবার সকালে গিয়েছিলেন রাজীব কুমারের আবাসনে। একই সঙ্গে শুক্রবার দুপুর গড়াতেই সিবিআইয়ের দুই আধিকারিক সেই আবাসনে ঢুকেছেন বলে খবর। কী কারণে বারবার সেই 34 নম্বর বাড়ির ভিতর সিবিআই এবং সিআইডির আনাগোনা তাই নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বারবারই বলা হচ্ছে বাড়িতে নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। তাহলে কোন তথ্য খুঁজতে বা কোন তথ্য দিতে রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের আধিকারিকরা সেই বাড়িতে যাচ্ছেন এখন এই প্রশ্নই উঠছে সবমহলে।

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...