Wednesday, April 8, 2026

ধর্ষণের অভিযোগে জালে চিন্ময়ানন্দ

Date:

Share post:

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ। শাহজাহানপুরের আইন পড়ুয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার উত্তরপ্রদেশের শাহরনপুরের আশ্রম থেকে তাঁকে গ্রেফতার করে সিট। গ্রেফতারির পর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বয়ান দেন আইনের ছাত্রী ওই তরুণী। অভিযোগ, গত এক বছর ধরে ওই তরুণীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন স্বামী চিন্ময়ানন্দ। ২৩ অগাস্ট ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তাতে প্রথমে চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন তিনি। কিন্তু তারপরেই বেপাত্তা হয়ে যান ওই তরুণী। রাজস্থানের জয়পুরে থেকে তাঁকে উদ্ধার করে আদালতে হাজির করানো হয়। বিজেপি নেতার ভয়েই বেড়াচ্ছিলেন বলে জানান নির্যাতিতা। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় স্বামী চিন্ময়ানন্দকে।

আরও পড়ুন – অভিযুক্ত পড়ুয়াদের ‘সমাজবিরোধীদের উপযুক্ত’ দাওয়াই দেওয়া উচিত: দিলীপ ঘোষ

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...