Thursday, April 9, 2026

কাশ্মীরকে স্বর্গ বানাতে হবে, ডাক মোদির

Date:

Share post:

নতুন কাশ্মীর হবে নতুন স্বর্গ। 370 ধারায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ প্রসঙ্গে এই ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে তিনি বলেন, এত দিন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন জম্মু-কাশ্মীরের মানুষ। এবার সেই সুযোগ পাবেন তাঁরা। মোদির কথায়, দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম জম্মু-কাশ্মীরের সমস্যা সমাধান করব। আমি খুশি যে দেশ সেদিকেই এগোচ্ছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সেখানকার উন্নয়নে বাধা হয়েছিল। বাকি ভারত যেসব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছিল তা জম্মু-কাশ্মীরের পক্ষে পাওয়ার সুযোগ ছিল না। সেই বাধা এখন কেটেছে। কাশ্মীরের মানুষের কাছে দিল্লি থেকে সরাসরি পৌঁছে যাবে উন্নয়নের সব সুবিধা। মোদি বলেন, কাশ্মীর সব সময় আমাদেরই ছিল। এখন প্রতিটি ভারতীয়কে স্লোগান তুলতে হবে, নতুন কাশ্মীর হবে নতুন স্বর্গ।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...