Thursday, April 30, 2026

লাল-হলুদের ঘরের ছেলের বিরুদ্ধে খেলতে নামবে আলেসান্দ্রোর ছেলেরা

Date:

Share post:

লিগের দৌড়ে টিকে থাকার জন্য আজ, শুক্রবার নিউ ব্যারাকপুর রেনবোর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। কিন্তু রেনবোর বিরুদ্ধে ম্যাচ জয় খুব একটা সহজ হবে না বলেই মনে করছে বাংলার ফুটবল মহল। কারণ, আলেসান্দ্রোর ছেলেদের মধ্যে রয়েছে বড্ড ধারাবাহিকতার অভাব।

ডার্বিতে হোঁচট খাওয়ার পর এরিয়ানের বিরুদ্ধে জয় দিয়ে লিগের দৌড়ে ফিরে এসেছিল ইস্টবেঙ্গল। কিন্তু তারপর পিয়ারলেসের কাছে হার স্বীকার করতে হয় আলেসান্দ্রোর ছেলেদের। তারপর কালীঘাট মিলন সঙ্ঘের বিরুদ্ধে ফের জয়ে ফেরে মশাল বাহিনী। কিন্তু আবার ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে চলতি সপ্তাহেই। তাই এই ধারাবাহিকতার অভাব নিয়ে আজকের ম্যাচে ফের জয়ে ফিরবে কিনা লাল-হলুদ ব্রিগেড, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে।

তার ওপর লাল-হলুদ বিদেশিদের টেক্কা দিতে তৈরি রয়েছেন লাল-হলুদের ঘরের ছেলে। দীর্ঘ বেশ কয়েক বছর লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি শতবর্ষে পা রাখা শতাব্দীপ্রাচীন এই ক্লাবকে নেতৃত্বও দিয়েছেন তিনি। কিন্তু তিনি বর্তমানে রেনবোর কোচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সৌমিক দে।

প্রধানত লাল-হলুদের ঘরের ছেলে হিসেবে পরিচিত তিনি। রিঙ্কু রেমবোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার পরে মোহনবাগানকে আটকে দিয়েছিলেন সৌমিক। এবার পালা নিজের ক্লাব ইস্টবেঙ্গলকে রুখে দেওয়ার। তার ওপর ইস্টবেঙ্গলের রক্ষণভাগ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে লাল-হলুদ স্প্যানিশ কোচের কপালে।

সব মিলিয়ে রেনবোর বিরুদ্ধে মাঠে নামার আগে খুব একটা ফিল গুড পজিশনে নেই ইস্টবেঙ্গল, তা বলাই যায়। এই মুহূর্তে লিগের পয়েন্ট টেবিলে চার নম্বর স্থানে রয়েছে মশাল বাহিনী। রেনবো বধ করে লিগের দৌড়ে আরও একধাপ এগিয়ে যায় কিনা ইস্টবেঙ্গল, সেটাই দেখার।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...