সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন। তবে আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিরা সরাসরি বিস্ফোরণের কবলে পড়েছিলেন। হরমুজ খোলার পর কাতারের শিল্পনগরী রাস লাফানের এই এলএনজি প্লান্ট নতুন করে সারাইয়ের কাজ চলছিল। সেই সময়েই এখানে দুর্ঘটনা ঘটে।
Sponsored

লাগাতার ঘাত-প্রত্যাঘাতের জেরে উত্তপ্ত ছিল পশ্চিম এশিয়া। সেই সময় যুদ্ধ চলাকালীন গত মার্চ মাসে রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এটি কাতারের সব থেকে বড় গ্যাস প্লান্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বেরও অন্যতম বড় গ্যাস প্লান্ট। হামলার ঘটনায় ব্যাপকভাবে প্রভাবিত হয় বিশ্বের গ্যাস সরবরাহ। হরমুজ খোলার পর নতুন করে এই প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানি কেন্দ্র সারাইয়ের কাজ চলছিল। রবিবার সেই কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর রাতেই এই বিষয়ে বিবৃতি জারি করে কাতার সরকার নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা 'কাতার এনার্জি'। বলা হয়, রাস লাফানের বারজান এলাকায় একটি গ্যাস সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই তাতে আগুন ধরে যায়। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিস্ফোরণের জেরে গ্যাস উৎপাদন কেন্দ্রের ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে সরকারের তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। তবে কাতার এনার্জির পরপরই সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। আরও পড়ুন: রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’
Sponsored

সরকারের তরফে জানানো হয়েছে, বড়সড় এই বিস্ফোরণের জেরে ৫৪ জন আহত হয়েছেন। পাশাপাশি ১৮ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সন্ধান পেতে জোরকদমে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনায় গ্যাস লিকের জেরে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির যাবতীয় সম্ভাবনা উড়িয়ে দিয়েছে সরকার। বলা হয়েছে স্বাস্থ্যের পক্ষের ঝুঁকিপূর্ণ কোনও গ্যাস রাস লাফানে থেকে নিঃসরিত হয়নি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
