Tuesday, March 31, 2026

বাগুইআটি বন্ধুমহল ক্লাবের অভিনব উদ্যোগ ‘তারের বাঁধনে ঐক্য সাধনে’

Date:

Share post:

আকাশের দিকে চেয়ে নবুমামা শোঁকে কি ? ভেবে কেউ পায় নিকো মগজে তা ঢোকে কি ? অবশেষে বলে মামা চোখ করে বন্ধ, শরতের আকাশেতে পুজো পুজো গন্ধ। আর সেই পুজোর গন্ধ মেখে বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের এবারের থিম ‘তারের বাঁধনে ঐক্য সাধনে’।39 তম বর্ষে জাতীয় ঐক্যকে দর্শনার্থীদের কাছে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিয়েছেন তারা।

পুজো কমিটির সভাপতি কার্তিক ঘোষ জানান, প্রত্যেক বছরই একটি সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি আমরা। কেন এমন অভিনব থিম? সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, আসলে তার দিয়ে ঐক্যের বন্ধনকে আমরা তুলে ধরতে চেয়েছি। মন্ডপে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন বিভিন্ন প্রদেশের নাচের দৃশ্য। যার সবই তারের মাধ্যমে শিল্পীর নিপুণ হাতের ছোঁওয়ায় জীবন্ত হয়ে উঠছে। মন্ডপের একদম ভিতরে দেখা যাবে গ্রাম বাংলার নাচ। সবমিলিয়ে জাতীয় ঐক্যের একটি চিত্র তুলে ধরবে এই পুজো কমিটি। মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে প্রতিমা শিল্পী অমর পাল মায়ের রুপদান করেছেন।সৃজনে আছেন বাপাই সেন।বাড়তি পাওনা হিসাবে থাকছে পন্ডিত মল্লার ঘোষের আবহসঙ্গীত। সবমিলিয়ে নজরকাড়া পুজোর তালিকায় অবশ্যই রাখুন বাগুইআটির বন্ধুমহল ক্লাবের পুজোকে।

আরও পড়ুন-মহালয়ার দিনেই মুক্তি পাবে কিংবদন্তী বীরেন্দ্রকৃষ্ণর জীবন-‌ছবি

 

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...