Sunday, June 28, 2026

রাবাদাদের বোলিং দাপটে দেড়শোর গণ্ডি পেরোতে পারল না কোহলি ব্রিগেড

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে যেভাবে ক্রিকেটপ্রেমীরা ভারতের ব্যাটিং ঝড় দেখেছিল তৃতীয় ম্যাচে সেই ঝড় অধরাই রয়ে গেল। মোহালির ‘রিপিট টেলিকাস্ট’ হল না চিন্নাস্বামীতে।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু তাঁর সিদ্ধান্তের মান রাখতে পারলেন না দলের টপ অর্ডার ব্যাটসম্যানেরা। এদিন দক্ষিণ আফ্রিকার বোলার কাগিসো রাবাদা, হেনড্রিকদের বোলিং করেন ভারতের ব্যাটিং লাইনআপ ধসে পড়েছে। ওপেনার রোহিত শর্মা থেকে শিখর ধাওয়ান এমনকি তিন নম্বরে নামা ক্যাপ্টেন কোহলি থেকে চার নম্বরে ঋষভ কেউই সেভাবে রান করতে পারেননি। একমাত্র রোহিত শর্মা 36 রান আজকের দিনে একমাত্র ভারতের হয়ে সম্মানযোগ্য রান করেছেন, বলাই যায়।

তবে বিরাট শিবিরের ব্যাটিং ধ্স নামলেও এদিন প্রোটিয়ার বোলারদের বোলিং দাপট ছিল দেখার মতো। সব মিলিয়ে নির্ধারিত 20 ওভারে নয় উইকেট হারিয়ে 139 রান করল ভারত। এখন ডি ককরা সেটা পার করতে পারেন কিনা, সেটাই দেখার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...