Saturday, June 6, 2026

কিছু দাবি মানায় দিল্লিতে আপাতত স্থগিত কৃষক আন্দোলন

Date:

Share post:

ফসলের ন্যায্য দাম-সহ একাধিক দাবিতে দিল্লি ঘেরাও করতে পথে নামলেন কৃষকরা।এরপরই কেন্দ্রীয় সরকার দ্রুত কৃষকদের 15 দফা দাবির মধ্যে অন্তত 5টি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সাময়িক ভাবে আন্দোলন প্রত্যাহার করা হয়।কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 10 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাকি দাবিগুলির কথা বলবেন তাঁরা। তাতেও সমস্যার সমাধান না-হলে ভবিষ্যতে ফের দিল্লি ঘেরাও করা হবে।

প্রতিবাদ মিছিলটি উত্তরপ্রদেশের সহারনপুর থেকে শুরু হয়ে দিল্লিতে কৃষক নেতা চৌধুরি চরণ সিংহের স্মৃতিস্থল কিষাণ ঘাটে শেষ হবে। কৃষকদের মূল 15টি দাবির মধ্যে ছিল — কৃষিঋণ মকুব, আখ বিক্রির দাম অবিলম্বে মিটিয়ে দেওয়া, সেচের কাজে বিনামূল্যে বিদ্যুৎ, চাষিদের পেনশন, স্বামীনাথন কমিটির রিপোর্ট কার্যকর করা। সেই দাবি নিয়ে গত 11 সেপ্টেম্বর সহারনপুর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেন কয়েক হাজার চাষি। গত কালই তাঁরা নয়ডায় পৌঁছে গিয়েছিলেন।রবিবার তাঁদের পদযাত্রা করে দিল্লিতে প্রবেশের কথা ছিল।

যদিও উত্তরপ্রদেশ-দিল্লি সীমান্তের গাজিপুরেই আটকে দেওয়া হয় কৃষকদের। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। চলে জলকামান। লাঠিও চালাতে হয় পুলিশকে। শেষে কৃষকদের একটি প্রতিনিধি দল কৃষি মন্ত্রকের শীর্ষ আধিকারিদের সঙ্গে বৈঠকে বসে। সেখানে তাঁরা আন্দোলনকারীদের বেশ কিছু দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। ওই আন্দোলন আংশিক ভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। ভারতীয় কিষাণ সঙ্ঘের সভাপতি পূরণ সিংহ জানিয়েছেন, ‘‘আপাতত আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। ঠিক হয়েছে, আগামী 10 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাকি দাবি নিয়ে আলোচনা করবেন চাষিরা। সরকার সব দাবি মেনে না-নিলে ফের আন্দোলন শুরু হবে।’’

আরও পড়ুন-বোমাবাজিতে ফের উত্তপ্ত পাড়ুই

 

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...