Saturday, June 27, 2026

“ক‍্যানভাসে শিল্পী”

Date:

Share post:

অস্তগামী সূর্যের প্রতিবিম্ব কোদাল কোপানো জলে,
ক্লান্ত বিকেলে উপল আলো ছুঁয়ে -স্রষ্টার চালচিত্র চলে।
হাজার পানকৌড়ির জলকেলী,
আগুন রাঙ্গানো মোলায়েম সূর্যের
রামধনু বর্ণচ্ছটায় শান্ত নদী,
মঞ্চ সজ্জা বদল পলে পলে।
দশদিকে তাক দশ ক‍্যামেরা
স্রষ্টা নন্দলাল, শিল্পী ক‍্যানভাস।
গাছরঙ্গে ভরা নীলাম্বরী অম্বর
বৈচিত্রে ভরা রঙিন মাছরাঙা।
জল থৈ থৈ সিন্ধু মাঠ
পার থৈ থৈ শিকড়ের ভাঁজ
নীরব যামিনী রায়।উপছে জল ঝরছে নলে নলে।
রয়‍্যালের খোঁজে সমুদ্র-খাঁড়িতে
অরণ্যে ও বেহুলা ভেলার যাত্রা পথে
হেতাল-গরাণ-কেঁওড়ার রূপ,
মাতলার অলঙ্কার, সাপগন্ধ,বিখ্যাত নীল ছায়া–
গাছ ভরা জলে-ফলে।।

আরও পড়ুন-নজরকাড়া সমাবেশে আজ হিউস্টনে ‘হাউডি মোদি’, থাকবেন ট্রাম্পও

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...