Saturday, June 20, 2026

নজরকাড়া সমাবেশে আজ হিউস্টনে ‘হাউডি মোদি’, থাকবেন ট্রাম্পও

Date:

Share post:

টেক্সাসের চলতি ভাষায় আন্তরিক সম্বোধন। হাউ ডু ইউ ডু মোদি অর্থাৎ ‘হাউডি মোদি’। ভারতীয় বংশদ্ভূত মার্কিন নাগরিকদের ঐতিহাসিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বছর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে বিশাল সংখ্যক ভারতীয় বংশদ্ভূত মার্কিনিদের সমর্থন পাওয়ার আশায় অনুষ্ঠানে হাজির থাকবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও। মোদির জাতীয়তাবাদী ভাবনার সমর্থক ভারতীয় বংশদ্ভূতদের সমর্থন কাজে লাগানোই ট্রাম্পের লক্ষ্য। মোদির সমাবেশকে সফল করতে তিনিও তাই কল্পতরু।

টেক্সাসের হিউস্টনে রবিবার ‘হাউডি মোদি’ সমাবেশের গুরুত্ব বোঝাতে উদ্যোক্তাদের দাবি, একমাত্র পোপ ছাড়া আর কোনও বিদেশির জন্য আগে কখনও এত বড় সমাবেশের আয়োজন করা হয়নি। শহরের 50 হাজার আসনবিশিষ্ট এনআরজি স্টেডিয়ামে কোনও আসন ফাঁকা থাকবেনা বলে দাবি সম্মেলনের প্রধান উদ্যোক্তা টেক্সাস ইন্ডিয়া ফোরামের। বর্ণাঢ্য অনুষ্ঠানে থাকবে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া, নাচ-গানের আয়োজন। নিজের সরকারের কাজ, ভাবনা, উদ্যোগ ও ভবিষ্যত পরিকল্পনার কথা শোনাবেন মোদি। থাকবে ট্রাম্প-প্রশস্তিও। কেননা পরদিন থেকেই নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মার্কিন কূটনৈতিক সমর্থন দরকার ভারতের। কারণ সেখানেই যে কাশ্মীর-কাঁটা ছড়াতে আসছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান!

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...