Saturday, June 27, 2026

‘সুইচড অফ’ ফোন এখন ‘কল ডাইভার্ট’ বলছে! রাজীবের আরও কাছে সিবিআই

Date:

Share post:

আলিপুর জেলা ও দায়রা আদালতে খারিজ হয়েছে ADG CID রাজীব কুমারের আগাম জামিনের আবেদন। ফলে আরও বিপাকে কলকাতা ও বিধান নগরের প্রাক্তন নগরপাল। অন্যদিকে, আদালতের এই রায়ের পর আইপিএস রাজীব কুমারকে নাগালে পেতে আরও কোমর বেঁধে মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যত দিন যাচ্ছে রাজীবের কাছাকাছি পৌঁছে যাচ্ছে সিবিআই। তাদের দাবি, রাজীব কুমারের ফোন থেকে বড়সড় “ব্রেক” মিলেছে। এখন আর রাজীব কুমারকে ফোন করলে ‘ফোন সুইচড অফ’ বলছে না। পরিবর্তে বলছে, ‘কলটি ডাইভার্ট’ করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, কল ডাইভার্ট হওয়া দুটি নম্বরের খোঁজ পাওয়া গিয়েছে। টাওয়ার লোকেশন ট্র্যাক করে মোবাইল গ্রাহকের গতিবিধি নজর রাখা হচ্ছে। দুটি নম্বরই রাজীবের ঘনিষ্ঠদের বলে জানা গিয়েছে। এখন তাঁদের মাধ্যমেই রাজীবের গোপন আস্তানার পৌঁছতে চাইছে সিবিআই গোয়েন্দারা।

আরও পড়ুন-নজরকাড়া সমাবেশে আজ হিউস্টনে ‘হাউডি মোদি’, থাকবেন ট্রাম্পও

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...