Site Logo

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

EBBS Desk·
অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে আহত অভিষেককে একের পর এক হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার! আদতে পুলিশের নির্দেশে যে হাসপাতালগুলি অভিষেককে ভর্তি নিতে অস্বীকার করে, অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সরাসরি অভিযোগ কলকাতা পুলিশের ডিসি সাউথের দিকে।

Sponsored

Sranchi In Article

আমার সামনে পুলিশ হুমকি দিচ্ছে। আমি জানতে পারলাম এবং আমার সামনেই চিকিৎসকরা আলোচনা করছেন। ভর্তি নিতে গেলে অনুমতি নিতে হবে? আমার সামনে ফোন করে থ্রেট করেছিল ডিসি সাউথ, শনিবার বেলভিউ হাসপাতাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্যালাইন সহ বের করে নিয়ে যাওয়ার পর সরাসরি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Sponsored

Merlin In Article

বেলভিউ-এর চিকিৎসকের প্রকাশিত মেডিকেল বুলেটিন উল্লেখ করে ডেরেক ও’ব্রায়েন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় দু'ঘণ্টা হাসপাতালে আইটিইউ-তে ভর্তি রেখে চিকিৎসা করা হয়। অভিষেকের মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘাড়ে, পিঠে ও বুকে একাধিক জায়গায় আঘাতিক চিহ্ন রয়েছে। যার দ্রুত এক্স-রে হওয়া প্রয়োজন, বলেও জানান তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে তাঁরা জানান অভিষেকের রক্তচাপ ফ্লাকচুয়েট করছে, গা বমিবমি করছে, মাথা ঘুরছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ডাক্তাররা ছাড়তে চাননি। কিন্তু তাঁদের চাকরি খেয়ে নেবে বলেছে। মেশিনের সব দেখা যাচ্ছে। আমরা কি কিছু বুঝি না?

Sponsored

Shyam Sundar In Article

শনিবার যেভাবে সোনারপুরে হামলার মুখে পড়েন অভিষেক, তাতে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি পর্যন্ত না নেওয়া নিয়ে সরব মমতা। তাঁর অভিযোগ, প্রথমে মারবে তারপর চিকিৎসাও করতে দেবে না? আমার মনে হয় দিল্লির বিজেপি নেতারাও এত খারাপ না। এখানে যা চলছে। যে পাথরটার ছবি আমাদের কাছে এসেছে, যদি লোকাল ছেলেরা একটা হেলমেট না দিত স্পট ডেড হয়ে যেত। বাংলার মানুষের জন্য আমি দুঃখিত।

Sponsored

Camelia In Article

কেন এই ধামাচাপা দেওয়ার চেষ্টা পর পর দুই হাসপাতালে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করতে অস্বীকার করার পর তাও স্পষ্ট করেছিলেন বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসনের কোনও একটা জায়গা থেকে বলা হচ্ছে এমনভাবে কাগজপত্র দেখাতে - না না গুরুতর নয়। অর্থাৎ হামলাটা যে সর্বভারতীয় ক্ষেত্রে নিন্দিত হচ্ছে, বিজেপি সরকার সমালোচিত হচ্ছে, সেটাকে লঘু করে দেখানোর জন্য বলা হচ্ছে - এখানে রাখা যাবে না। বড়সড় কিছু হয়নি দেখাও।

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

Related Articles

More from মহানগর

View All →