Friday, June 19, 2026

বোমাবাজিতে ফের উত্তপ্ত পাড়ুই

Date:

Share post:

রাজনৈতিক সংঘর্ষ ঘিরে ফের উত্তপ্ত বীরভূমের পাড়ুইয়ের শিমুলিয়া গ্রাম। শাসক-বিরোধী সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায়। ভস্মীভূত এক বিজেপি ও এক তৃণমূল কর্মীর বাড়ি। অভিযোগ, গ্রাম দখলকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। অভিযোগ, মিলন শেখ নামে স্থানীয় তৃণমূল সদস্য আগে বিজেপিতে ছিলেন। বর্তমানে তিনি জোড়াফুলে যোগ দিয়েছেন। এই রাগেই বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করছে গেরুয়া শিবির। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় পাড়ুই থানার পুলিস বাহিনী। তৃণমূল কর্মী মিলন শেখের পাশাপাশি বিজেপি কর্মী সবুর শেখের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে রবিবার সকাল থেকেই দুই পক্ষের বোমাবাজিতে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল দিচ্ছে পুলিশ বাহিনী।

আরও পড়ুন-বকেয়া মেলেনি,বন্ধ হলো দুই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...