কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসবি দপ্তরে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কয়লা পাচার মামলায় অনেক আগেই নাম জড়িয়েছিল মনোরঞ্জন মণ্ডলের। এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার তলব করা হয়েছিল মনোরঞ্জনকে(Monoranjan Mandol_। কিন্তু কখনই ইডি দফতরে হাজিরা দেননি তিনি। দীর্ঘদিন ধরে ইডির এড়িয়ে গিয়েছেন এই পুলিশ কর্তা। অবশেষে বৃহস্পতিবার তিনি সিজিও কমপ্লেক্সে আসেন।

ইডি সূত্রের খবর, কয়লা পাচার মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল । তলব পেয়ে তিনি এদিন ইডি দফতরে হাজির হন । সেখানে তদন্তকারী আধিকারিকরা মুখোমুখি বসিয়ে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ।

সূত্রের খবর, জেরার মুখে অধিকাংশ প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি মনোরঞ্জন মণ্ডল ৷ এমনকী তিনি তদন্তে অসহযোগিতা করতে থাকেন বলে ইডির দাবি । এরপরই দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বয়ানে একাধিক গরমিল ধরা পড়ায় তদন্তকারীরা তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন ।

রাজ্যে সরকার পরিবর্তনের পরই কয়লা পাচার মামলার তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। কলকাতায় দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে আদালতে রিপোর্টও জমা দেওয়া হয়েছিল ইডির তরফে।

সূত্রের খবর, তদন্তে উঠে এসেছিল যে পুলিশের একাংশের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগ ছিল, তাদের মদতেই পাচার হত। এর বিনিময়ে মোটা অঙ্কের ঘুষ নিতে পুলিশ, আর সেই তালিকায় রয়েছেন মনোরঞ্জন মণ্ডল। প্রচুর টারা ঘুষ নিয়ে কয়লা পাচারকে কার্যত আড়াল করতেন মনোরঞ্জন, রয়েছে এমন অভিযোগ। এবার ইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন ওসি।

–

–
–
–
–
