রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। বৃষ্টিতে ভাঙল দুধিয়ার অস্থায়ী সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন মিরিক-শিলিগুড়ির।

শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দুধিয়ায় নির্মিত অস্থায়ী হিউম পাইপের সেতুটি ভেসে যায়। এর ফলে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে।

বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ পাহাড় ও শিলিগুড়িতে ভারী বৃষ্টি নামে। রাত সাড়ে ১০টা পর্যন্ত বৃষ্টি চলে।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাতে আড়াই ঘণ্টায় মিরিকে ৬৩ মিলিমিটার এবং কার্শিয়াংয়ে ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

প্রবল বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক নদীর জলস্তর বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে।গত বছরের অক্টোবর মাসে প্রবল বৃষ্টির কারণে বিপর্যয় নেমে এসেছিল পাহাড়ে৷ মিরিক-সহ কার্শিয়াং এবং দার্জিলিঙের অনেক এলাকা ধসের কবলে পড়েছিল। দুধিায় ব্রিজ ভেঙে পড়ে। ১০ অক্টোবর থেকে সেই সেতু নির্মাণের কাজ শুরু হয়। অস্থায়ী সেতুতেই যান চলাচল হচ্ছিল।জলরাশি বালাসন হয়ে নামার জেরেই দুধিয়ার ডাইভারশনটি ভেঙে গিয়েছে। তিস্তা ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে। একাধিক নদীতে জলস্তর বাড়ছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকে প্রবল বৃষ্টি, ১০ জেলায় হলুদ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। প্রবল বৃষ্টিতে যানচলাচলে প্রভাব পড়েছে। শহরের একাধিক জায়গায় জল জমেছে। আগামী ২১ তারিখ যোগ দিবস ,তার আগে প্রবল বৃষ্টি চিন্তা বাড়িয়েছেন কলকাতা পুরসভা এবং প্রশাসনের। আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। পাম্প দিয়ে জল নিস্কাশনের কাজ হচ্ছে, এমনকি ম্যানহল গুলো খোলা হচ্ছে।খোলা হয়েছে কন্ট্রোল রুম।

শহরের পাশাপাশি্ জেলাহগুলোতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে।আজ দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে।

–

–
–
–
–
–
