Saturday, June 27, 2026

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

Date:

Share post:

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। কলকাতা পুলিশের (Kolkata Police) জারি করা বিশেষ ট্রাফিক (Traffic) নির্দেশিকায় জানানো হয়েছে, সেতুর বিভিন্ন কেবল, বিয়ারিং এবং অন্যান্য কাঠামোগত অংশে কাজ চলবে এই সময়ে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেতু এবং সংযুক্ত র‌্যাম্পগুলিতে কোনও ধরনের যানবাহনের প্রবেশের অনুমতি থাকবে না।

এই পরিস্থিতিতে বিকল্প পথ ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখার পরিকল্পনা করেছে ট্রাফিক বিভাগ (Traffic Department)। এ জে সি বোস রোড (A.J.C. Bose Road) হয়ে সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড়ের (Hastings More) দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড (St. George’s Gate Road) ও স্ট্র্যান্ড রোড (Strand Road) ধরে হাওড়া ব্রিজের (Howrah Bridge) দিকে পাঠানো হবে। একইভাবে কেপি রোড (KP Road) ও জে অ্যান্ড এন আইল্যান্ড (J&N Island) সংলগ্ন এলাকা থেকে আসা যানবাহনকেও ১১ ফারলং গেটের দিক দিয়ে বিকল্প রুটে সরিয়ে দেওয়া হবে।

খিদিরপুর (Khidirpur) দিক থেকে সিজিআর রোড (CGR Road) ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড় থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তাদের সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে। একইভাবে কেপি রোড থেকে যারা বিদ্যাসাগর সেতু ব্যবহার করতে চাইবেন, তাদেরও ঘোড়াপাসের কাছে ওয়াই-পয়েন্ট থেকে অন্য পথে পাঠানো হবে। ওই যানবাহনগুলি ১১ ফারলং গেট, কেপি রোড এবং রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।

আরও পড়ুন : যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

পুলিশ (Kolkata Police) জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হতে পারে। দীর্ঘ সময় বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় যাত্রী ও গাড়িচালকদের আগে থেকেই যাত্রার পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অযথা যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার আবেদনও জানিয়েছে প্রশাসন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...