Friday, June 26, 2026

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

Date:

Share post:

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯ মে তারিখ ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। বাংলার ডবল ইঞ্জিন সরকারের এক মাস পূরণ হতে হতেই ফের বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে সঙ্গে নিয়ে রাজ্যে আসছেন মোদি। ২০ জুন তাঁর বাংলায় আসার কথা। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। লোকসভায় তৃণমূলের (TMC) সংসদীয় দল টিকিয়ে রাখা নিয়েও খোঁচা দেন দিলীপ।

এদিনই নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Aswani Vaisnav) সঙ্গে বৈঠক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সেই কথা উল্লেখ করে দিলীপ ঘোষ জানান, “আগামী ২০ জুন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা এখানে আসছেন। আমরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটা নতুন বাংলা তৈরি করব। প্রতিটি ক্ষেত্রে এবং চারপাশে যাতে সার্বিক উন্নয়ন হয়, সেটাই আমাদের লক্ষ্য।”

তাঁর দলের নতুন রাজ্য সরকারের প্রশংসা করে মন্ত্রী দিলীপ (Dilip Ghosh) বলেন, “সরকার গঠন হওয়ার পরে এখনও একটা মাসও কাটেনি। কিন্তু এই অল্প সময়ের মধ্যে সরকার যে সমস্ত বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিহাসের পাতায় বিরল। এত কম সময়ে কোনও সরকার এত কাজ করে দেখাতে পেরেছে বলে মনে হয় না।”

বিধানসভায় তৃণমূলে ভাঙন, প্রাক্তন শাসকদলের শীর্ষ স্তরে রদবদল- এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কটাক্ষ করে দিলীপ বলেন, “দেখা যাক লোকসভায় ওই পার্টিটা আর কতদিন আস্ত থাকে! লোকসভায় ওদের দলের নেতা কে থাকবেন, সেটাই দেখার। এখন ওরা কাকে কী পদ দিল বা বানাল, তাতে আমাদের কী যায় আসে! ওতে কোনও ফারাক পড়ে না।”

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...