Sunday, April 12, 2026

আক্রান্ত তৃণমূল, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের খানাকুলে ডোঙ্গল মোড় এলাকায়। তৃণমূল কর্মী প্রণব মাইতির অভিযোগ, বাজারে যাওয়ার পথে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক তাঁকে লাঠি, ইট দিয়ে মারধর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রণব মাইতিকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এর জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগে বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ।

আরও পড়ুন-বাংলার থুতু দামি, ইংরেজিতে ছাড় 50%

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...