‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। এর মাঝেই মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শ্রী মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন জনপ্রিয় অভিনেত্রী সারা অর্জুন। মন্দিরের ‘ভস্ম আরতি’-তে অংশ নেন সারা। প্রার্থনা সেরে আশীর্বাদ গ্রহণ করার ছবি ইতিমধ্যেই ভাইরাল। মন্দির চত্বরে তাঁর উপস্থিতি চারদিকে সাড়া ফেলে দিয়েছে কিছুক্ষনের মধ্যেই। অভিনেত্রী জানান, সেখানে পুজো দিয়ে তিনি ভীষণ খুশি এবং উজ্জয়িনী থেকে এক অদ্ভুত ‘ঐশ্বরিক ডাক ’ অনুভব করেন তিনি।
Sponsored

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছেন তিনি কিন্তু ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে গোটা দেশে সারা অর্জুন বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও মালয়ালম ছবিতে কাজ করে ইতিমধ্যেই মাটি শক্ত করে ফেলেছেন তিনি। ‘ধুরন্ধর ২’ ছবিতে রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি যে বেশ খুশি এদিন সেই কথাও বলতে ভোলেননি।
Sponsored

সূত্রের খবর তিনি কিংবদন্তি অভিনেত্রী মধুবালা-র জীবনের ওপর নির্মিত একটি বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন। জসমীত কে রিন এই ছবিটি পরিচালনা করছেন এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা ভানসালি। ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। এই বছর শেষের দিকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর। হিন্দি সিনেমার স্বর্ণযুগকে নতুনভাবে তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। মধুবালার সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের যন্ত্রণা এবং সংগ্রামকে দেখানো হবে এই ছবিতে।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
Related Articles

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
12h ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
2d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
3d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
3d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
3d ago

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে
4d ago





