Sunday, April 12, 2026

বাংলার থুতু দামি, ইংরেজিতে ছাড় 50%

Date:

Share post:

ময়লা, আবর্জনার আবার বাংলা, ইংরেজি কী? কিন্তু মেট্রোরেল কর্তৃপক্ষ হয়ত সেটা মনে করে না। তাদের কাছে বাংলার থুতু অনেক বেশি দামি। কারণ, তাদেরই দেওয়া এক নোটিশ। যেটা টাঙানো হয়েছে কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশনে। কী লেখা আছে সেখানে? মেট্রোরেল পরিসরে থুতু ফেললে 500 টাকা জরিমানা ধার্য করা হবে। একই কথা লেখা আছে হিন্দিতেও। কিন্তু গোল বেঁধেছে ইংরেজিতে। কারণ, সেখানে স্পষ্ট লেখা রয়েছে, থুতু ফেললে ফাইন 500 টাকা নয়, মাত্র 250 টাকা। একেবারে 50% ছাড়। কিন্তু ইংরেজিতে এই ছাড় কেন? এর অর্থ কি যাঁরা ইংরেজি বলতে পারবেন বা আলাপচারিতা চালাতে পারবেন, তাঁদের জন্য জরিমানা কম হবে? না কি এক্ষেত্রে আবার খাঁটি বাঙালি আর বিদেশীদের জন্য আলাদা নিয়ম? এর জবাব মেট্রোরেল কর্তৃপক্ষ এখনও দেয়নি। তবে ইতিমধ্যেই যাত্রীদের নজর কেড়েছে এই অদ্ভুত নির্দেশ।

এর আগেও পানের পিক নিয়ে নাজেহাল হতে হয়েছে প্রশাসন তথা কেএমসি-কে। ব্রিজের উপর যথেচ্ছ পানেরপিক ক্ষতি করেছে সেতুর স্বাস্থ্য। পানের পিক ফেলা আটকাতে বিভিন্ন রকম পরিকল্পনা করেও, তা খুব একটা ফলপ্রসূ হয়নি। এবার জরিমানা রাস্তায় হেঁটেছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। সাধু উদ্যোগ সন্দেহ নেই। কিন্তু ভাষার বৈষম্যে টাকার অংকের হেরফের নিয়ে তাজ্জব সকলে।

আরও পড়ুন-অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন, এবার সামনে এল মিমির প্রথম অ্যালবাম ড্রিমস “আনজানা”

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...