Sunday, March 29, 2026

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা! তারপর যা হলো

Date:

Share post:

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলি-চুঁচুড়া পৌরসভার মিয়ার বেড় এলাকায়। আজ সোমবার নিজের ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ওই গৃহবধূর মৃতদেহ। এরপর দেহ ময়না তদন্তে পাঠানো হয়। গৃহবধুর নাম রিয়া দাস(20)। বাড়ি চন্দননগরের ফটক গোড়ায়।

তিনি চন্দননগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনার খবর চাউর হতেই উত্তেজিত জনতা তাঁর শ্বশুরবাড়ি ভাঙচুর করে বলে জানা গিয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় গৃহবধূর শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ। তবে স্বামী ও শ্বশুর পলাতক। দরিদ্র পরিবারের ওই গৃহবধুর মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা কারণে তার উপরে অত্যাচার চালানো হত। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।

Related articles

IPL: দলকে জিতিয়েই অনুষ্কাকে ‘ফ্লাইং কিস’ কিং কোহলির, নজর কাড়লেন অনন্যা

২০২৫ সালের আইপিএল(IPL) যেখানে শেষ করেছিলেন ২০২৬ সালে সেখান থেকেই শুরু করলেন বিরাট কোহলি। আরসিবির(RCB) প্রথম ম্যাচে জয়ের...

ট্রাইবুনাল কেন শুধু কলকাতায়: জেলার ভোটারদের জন্য কীভাবে লড়াই, বোঝালেন মমতা

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেও রাজ্যের মানুষের ধন্দ কাটাতে ব্যর্থ নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দ্বিতীয় সাপ্লিমেন্টারি...

নিরপেক্ষতার দাবি কমিশনের! ক্যারাম খেলায় সাসপেন্ড ৩ জওয়ান

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শুরু হওয়ার সময় থেকেই সুপ্রিম কোর্ট (Supreme court) পর্যন্ত পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হয়েছে নির্বাচন...

যোগীরাজ্যে প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার মাথায় কোপ, কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় অভিযুক্ত!  

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা তলানিতে। যোগীরাজ্য যেন জঙ্গলরাজ, ফের তার প্রমাণ মিলল। প্রকাশ্য রাস্তায় সামান্য বচসার জেরে আইসক্রিম...