Monday, February 23, 2026

মূর্ত-বিমূর্তের সন্ধিক্ষণ এবার দমদমপার্ক ভারতচক্রে

Date:

Share post:

কোনও জিনিস যা আপনি বুঝতে পারেন, তা আপনার কাছে মূর্ত। আবার সেই জিনিসটাই যদি অন্য কেউ বুঝতে না পারে, তাহলে সেটা তার কাছে হবে বিমূর্ত। আসলে সবটাই মানুষের চেতনা ও শিক্ষার ওপর নির্ভর করে। পৃথিবীর সবকিছুই আসলে মূর্ত। বিমূর্ত বলে নাকি কিছুই হয় না।এমনই দাবি করেছেন শিল্পী পূর্ণেন্দু দে এবং তাঁর সেই দাবি তিনি ফুটিয়ে তুলেছেন দমদমপার্ক ভারতচক্রের মন্ডপসজ্জায়।

প্রায় তিন মাস ধরে চলছে এই মন্ডপ তৈরির কাজ। এখনও প্রায় দশ দিন কাজ বাকি। উত্তর কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল, দমদমপার্ক ভারতচক্র। বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন পুরস্কারের সেরার তালিকায় এই পুজো মণ্ডপের নাম উঠে আসে। আর তাই এবার শিল্পী পূর্ণেন্দু দের হাত ধরে প্রাচীন যুগ থেকে চলে আসা মূর্ত-বিমূর্তের সন্ধিক্ষণকে এবার মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে।

এই থিম প্রসঙ্গে দমদমপার্ক ভারতচক্র পুজো কমিটির যুগ্ম সম্পাদক অর্জুন গুন বলেন, মূর্ত বা বিমূর্ত পুরো ব্যাপারটাই মানুষের ওপর নির্ভর করে। ধরুন, একটা  স্বস্তিক চিহ্ন যদি আপনার কাছে মূর্ত হয়, একজন বিদেশিনীর কাছে সেটা কিন্তু বিমূর্ত। কারণ, তিনি চিহ্নটা কী বা এর সম্বন্ধে কিছুই জানেন না। তো তখনই আপনার কাছে জানা সস্ত্রীক চিহ্নটা তার কাছে বিমূর্ত হয়ে উঠবে। আসলে পুরো ব্যাপারটাই একটা চেতনার অভাব ও সেই চেতনাকেই শিল্পী পূর্ণেন্দু দে এমন মন্ডপসজ্জার মাধ্যমে সকলের মনে জাগিয়ে তুলতে চেয়েছেন।’

জানা গিয়েছে, বিভিন্ন ধরনের রঙ-বেরঙের কাগজ দিয়ে এই মন্ডপ তৈরি হয়েছে। যার মধ্যে কিছু কাগজকে বিদেশ থেকেও নিয়ে আসা হয়েছে। এমনকি মণ্ডপসজ্জার সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। আর মা দূর্গার অস্ত্রতেও দেখা যাবে বিভিন্ন কাগজের ছোঁয়া। মূলত, বিভিন্ন ধরনের কাগজের আকৃতি দিয়ে এই থিমকে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী পূর্ণেন্দু দে। সব মিলিয়ে এবারের পুজোয় দমদমপার্ক ভারতচক্র এক অভিনব থিম সকলের সামনে তুলে ধরতে চলেছেন, তা বলাই যায়।

ছবি- প্রকাশ পাইন

spot_img

Related articles

সুপ্রিম নির্দেশ মেনে মঙ্গলেই শুরু SIR-এর চূড়ান্ত নথি যাচাই

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে SIR-এর চূড়ান্ত নথি যাচাই প্রক্রিয়া। প্রথম পর্যায়ে অন্তত ২৫০ জন...

ধর্ম দেখে কম্বল-রাজনীতি রাজস্থানে: এভাবে ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিজেপি নেতার!

নরেন্দ্র মোদির ভোটার হলে তবেই বিজেপির হাত থেকে অনুদান পাওয়া যাবে। বাংলায় বিজেপির সরকার নেই, তাই উন্নয়নে বঞ্চনা।...

নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হার! নেটিজেনদের তোপের মুখে পাণ্ডিয়ার প্রেমিকা

নরেন্দ্র মোদি স্টেডিয়মে ফিরল স্বপ্নভঙ্গের স্মৃতি। ২০২৩ সালের নভেম্বরে এই স্টেডিয়ামেই একদিনের বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত।এবার টি২০ বিশ্বকাপে...

জলাভূমি ভরাট-মামলায় ক্ষোভ প্রকাশ বিচারপতি সিনহার, কেন্দ্রীয় মন্ত্রককে যুক্ত করার নির্দেশ

পূর্ব কলকাতার (East Kolkata) জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই...