Friday, June 26, 2026

সেলেব-আবাসন আরবানায় অগ্নিকাণ্ড: অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা

Date:

Share post:

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক। সোমবার সকালে আনন্দপুর-এর নাজিরাবাদ সংলগ্ন ‘আরবানা কমপ্লেক্স’ (UrbanaComplex) -এর একটি টাওয়ারে আচমকা আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন। বড় দুর্ঘটনা না ঘটলেও কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আবাসনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলায় ওই বহুতলের চতুর্থ টাওয়ারের ওই টাওয়ারের পাঁচতলা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তে বিষয়টি জানাজানি হতেই বাসিন্দারা সতর্কতাবশত ফ্ল্যাট ছেড়ে নীচে নেমে আসেন। আবাসনের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দ্রুত চালু করায় আগুন শুরুতেই অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে দমকল কর্মীরা এসে সম্পূর্ণ পরিস্থিতি সামাল দেন। আরও পড়ুনঃ ফের রাজধানী উড়িয়ে দেওয়ার হুমকি, লালকেল্লা থেকে দিল্লি বিধানসভায় বোমাতঙ্ক!

‘আরবানা ’ টলিউডের একাধিক পরিচিত মুখের ঠিকানা হিসেবেও পরিচিত। এখানে থাকেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar), লহমা ভট্টাচার্য ( Lahoma Bhattacharya) -সহ আরও কয়েক জন। একই কমপ্লেক্সে বসবাস করেন দেব (Dev), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Bandyopadhyay) -এর মতো তারকারা। ফলে স্বাভাবিকভাবেই ঘটনাটি ঘিরে কৌতূহল ও উদ্বেগ বাড়ে। ঘটনার পর পায়েল সরকার জানান, সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ তিনি বিষয়টি জানতে পারেন। যে অংশে আগুন লাগে সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক বলে তিনি আশ্বস্ত করেন।

এই ঘটনায় কারও হতাহতের খবর নেই। তবে কিছু সময়ের জন্য আশপাশ ধোঁয়ায় ঢেকে যায়। কয়েক দিন আগেই টালিগঞ্জের একটি বহুতলে আগুনের ঘটনার পর আবারও দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় বহুতলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৎপরতা ও দ্রুত পদক্ষেপেই এ বার বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করছেন বাসিন্দারা।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...