Wednesday, June 10, 2026

এবারের পুজোয় দমকলের হাতে নতুন অস্ত্র ‘ফায়ার বল’

Date:

Share post:

পুজোর সময়ে অগ্নিকাণ্ডের মোকাবিলায় নতুন অস্ত্র নিয়ে হাজির হচ্ছে রাজ্যের অগ্নিনির্বাপণ দপ্তর। আগুন নেভাতে দমকলের এই নতুন অস্ত্রের নাম ‘ফায়ার বল’।
জল, ফোমের পাশপাশি আগুন লাগলে এই একটা ফায়ার বল ছুড়েই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

কী এই ‘ফায়ার বল’?

এই বল আসলে মোনো অ্যামোনিয়াম ফসফেটের মণ্ড। এক-একটির ওজন প্রায় দেড় কিলো। ছুড়তে সুবিধা। দামও বেশি নয়, এক থেকে দেড় হাজার টাকা। আগুন যেখানে লেগেছে, সেই উৎসে বল ছুড়ে দিলে বিস্ফোরণ ঘটবে। আর তাতেই নিভবে আগুন। এই বলের কাজই হবে আগুনে অক্সিজেন সরবরাহ বন্ধ করে নিয়ন্ত্রণে আনা। এর ফলে আগুন দ্রুত ছড়াতেও পারবে না। ইতিমধ্যে 2 হাজার বল কিনেছে অগ্নিনির্বাপণ দপ্তর। 25 সেপ্টেম্বর প্রথম পর্যায়ে কলকাতা লাগোয়া বিভিন্ন দমকল কেন্দ্রে এই ফায়ার বল তুলে দেওয়া হবে।
রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু বলেছেন, বিদ্যুতের সংযোগ থেকে আগুন লাগলেও এই ফায়ার বল ব্যবহারে দ্রুত নেভানো সম্ভব। কারণ, এ ক্ষেত্রে জল ব্যবহার বিপজ্জনক। এ ছাড়াও সব ধরনের আগুনেই ফায়ার বল ব্যবহারে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। বহু সময় পুজো প্যান্ডেল বা বাজারে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য জলের ব্যবস্থা করতেই অনেকটা সময় লেগে যায়। ফায়ার বল থাকলে দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...