Saturday, June 27, 2026

রোজভ্যালিকাণ্ডে তলব গৌতম কুণ্ডুর স্ত্রীকে

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে এবার মূল অভিযুক্তে গৌতম কুণ্ডু-র স্ত্রীকে নোটিশ পাঠাল ইডি। বৃহস্পতিবার, শুভ্রা কুণ্ডুকে হাজিরার জন্য তলব করা হয়। এক সপ্তাহের মধ্যে তাঁকে ইডি-র কাছে হাজিরা দিতে হবে। তাঁর গয়নার শোরুম সংক্রান্ত তথ্য জানতেই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজভ্যালির সঙ্গে এই গয়না দোকানের কী ধরনের লেনদেন হত? তদন্তে নেমে তা খোঁজ করছেন ইডি-র আধিকারিকরা। গৌতম কুণ্ডুর স্ত্রী ওই গয়নার বিপণির ডিরেক্টর ছিলেন। কিন্তু এই বিষয়ের ইডি-র সক্রিয়তা শুরু হওয়ার পরেই তিনি সেই পদ থেকে ইস্তফা দেন শুভ্রা কুণ্ডু। তদন্তকারীদের অনুমান, এই গয়না দোকানের মাধ্যমেই রোজভ্যালির 100 কোটি টাকারও বেশি সম্পত্তি পাচার করা হয়েছে।

আরও পড়ুন-মাইল আবিষ্কার করেছিলেন বিদ্যাসাগর, এ কী বললেন মমতা!

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...