Saturday, June 27, 2026

বাবা-মায়ের খুনি একমাত্র পুত্র!

Date:

Share post:

বাবা-মাকে খুন করার অভিযোগ উঠল একমাত্র পুত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা ঘোলা থানা অঞ্চলে। অভিযোগ, নাটোর কৃষ্ণপুর বাইলেনের বাসিন্দা সুনীল সাহা ও শেফালি সাহাকে ঘুমন্ত অবস্থায় ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করেন ছেলে অমিত সাহা। স্থানীয় বাসিন্দারা আর্তনাদ শুনে খবর দেন ঘোলা থানায়। পুলিশ গিয়ে প্রৌঢ় দম্পতিকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ইতিমধ্যেই অমিতকে গ্রেফতার করেছে পুলিশ। কি কারণে বাবা মাকে হত্যা করলেন তিনি? তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন অমিত। সেটা না পেয়ে এই তিনি হত্যাকাণ্ড বলে অনুমান।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...