Wednesday, March 25, 2026

এলেন সিবিআই এসপি, রাজীব মামলা নিয়ে কোর্ট সরগরম

Date:

Share post:

কী হয় কী হয় পরিস্থিতির মধ্যে রাজীব মামলার আগাম জামিনের শুনানি বৃহস্পতিবার ফের শুরু হয়েছে কলকাতা হাই কোর্টে। বিচারপতি শহিদুল মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তর বেঞ্চ গতকালই জানিয়ে দেয়, আজ, সকাল দশটা থেকে ফের শুনানি হবে। সেই মতো সকাল পৌনে এগারোটা নাগাদ রুদ্ধদ্বার ২৯ নম্বর কোর্টরুমে শুনানি শুরু হয়। এদিনও রাজীব কুমারের আইনজীবীরা তাঁদের বক্তব্য পেশ করেন। মূলত গোয়েন্দা প্রধান কীভাবে সিবিআইয়ের তদন্তে সাহায্য করেছে তা তথ্য দিয়ে জানানোর চেষ্টা করেন তাঁরা। দুপুর বারোটা নাগাদ মিনিট দশেকের ব্রেক দেন বিচারপতিরা। ফের মামলার শুনানি শুরু হয় ১২.১৫ মিনিট নাগাদ। এবার সিবি আইয়ের পক্ষ থেকে যুক্তি পেশ করা হবে। কোর্ট রুমে এদিন সিবি আইয়ের এসপি মুরলী রাম্ভা-ও চলে আসেন বারোটা নাগাদ। ফলে টানটান উত্তেজনা কোর্ট রুমে।

আরও পড়ুন-ভ্যান রিকশায় শুয়ে থাকা বৃদ্ধ দম্পতি মুখ্যমন্ত্রীকে দেখে অবাক, কেন জানেন?

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...