Wednesday, March 4, 2026

রবার্ট বঢরাকে হেফাজতে নেওয়া দরকার, হাইকোর্টে বলল ইডি

Date:

Share post:

জমি কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের তদন্তে হেফাজতে চাই রবার্ট বঢরাকে। দিল্লি হাইকোর্টে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, বিরাট অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ আছে রবার্ট বঢরার বিরুদ্ধে এবং তাতে একাধিক প্রভাবশালী ব্যক্তিও যুক্ত। অথচ তিনি তদন্তে সহযোগিতা করছেন না। বিদেশে অর্থ পাচারের বিরাট চেন সম্পর্কে সঠিক তথ্য পেতে ইডির তাঁকে হেফাজতে নেওয়া দরকার। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জামাই এবং প্রিয়াঙ্কা বঢরার স্বামী রবার্ট দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। আগাম জামিনের কড়া বিরোধিতা করে বিচারপতি চন্দ্রশেখরকে ইডি বলেছে, রবার্ট বঢরা আর্থিক দুর্নীতির টাকায় লন্ডনে বেনামে ফ্ল্যাট ও সম্পত্তি করেছেন। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন। হরিয়ানা ও রাজস্থানে জমি কেলেঙ্কারির সঙ্গে তিনি যুক্ত। হেফাজতে না নিলে তিনি প্রমাণ লোপাট করে বিদেশে পালাতে পারেন। ইডির এই দাবি উড়িয়ে রবার্টের আইনজীবী বলেন, তদন্তের প্রয়োজনে যতবার ডাকা হয়েছে তিনি ইডি দফতরে হাজিরা দিয়েছেন ও তদন্তে সাহায্য করেছেন। এমনকী বিদেশ থেকে ফিরেও ইডির তদন্তে যোগ দিয়েছেন। তবু রাজনৈতিক কারণে তাঁকে হেনস্থা করা হচ্ছে। তাই তাঁকে আগাম জামিন দেওয়া হোক।

আরও পড়ুন-রাজীব মামলার শুনানি গড়াল শুক্রবার, হাইকোর্টে সকাল ১০:৩০ শুনানি

spot_img

Related articles

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...

আধার-জটিলতা কাটাতে উদ্যোগ, রাজ্যে আরও একুশটি নতুন কেন্দ্র 

রাজ্যে আধার পরিষেবার পরিধি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। সাধারণ মানুষের ভোগান্তি...

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...