Monday, June 15, 2026

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

Date:

Share post:

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই বিপদে পাকিস্তান (Pakistan)। তবে সেই বিপদ যে আরও বাড়তে চলেছে, ইঙ্গিত মিলল আমেরিকার (USA) পদক্ষেপে। রাতারাতি আমেরিকার তরফে নির্দেশ দেওয়া হয়েছে করাচি (Karachi) ও লাহোরের (Lahore) জরুরি অবস্থার সঙ্গে যুক্ত নয় এমন কর্মীদের দেশে ফিরতে।

এর আগে ইরানের উপর হামলার পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সব মার্কিন নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন। খামেনেইয়ের মৃত্যুর পরের পরিস্থিতিতে যে প্রতিবাদ পাকিস্তানে শুরু হয়েছে তার জের পড়েছে করাচির মার্কিন দূতাবাসের উপর। কার্যত হামলার চেহারা নিয়েছে সেই বিক্ষোভ। যার জেরে প্রতিরক্ষা মার্কিন সেনার গুলিতে অন্তত ১২ পাকিস্তানি নাগরিকের মৃত্যুও হয়েছে।

আরও পড়ুন : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ শ্রীলঙ্কার উপকূলে! সাবমেরিন হানায় ডুবছে ইরানি জাহাজ

এই পরিস্থিতিতে করাচি ও লাহোরের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিল মার্কিন প্রশাসন। করাচি (Karachi) ও লাহোরের (Lahore) দূতাবাসে শুধুমাত্র জরুরি কাজ হবে। ফলে জরুরি কাজের সঙ্গে যুক্ত নয় এমন সব কর্মীদের সপরিবারে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে মার্কিনীদের ফেরার নির্দেশের মধ্যে পাকিস্তানও ছিল। এবার করাচি লাহোরের কর্মীদেরও ফিরে আসার নির্দেশ নতুন করে অশান্তির ইঙ্গিত দিচ্ছে। যদিও ইসলামাবাদের কর্মীদের জন্য কোনও নির্দেশ জারি হয়নি।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...