Monday, June 15, 2026

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ শ্রীলঙ্কার উপকূলে! সাবমেরিন হানায় ডুবছে ইরানি জাহাজ

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়ল একেবারে ভারতের কাছে। প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার উপকূলের (Sri Lanka Coast) অনতিদূরে একটি ইরানি জাহাজে (Iranian Ship) সাবমেরিন থেকে জোরদার হামলা চালানো হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, হামলায় কমপক্ষে ৭৮ জন আহত। ১০১ জন নিখোঁজ। ডুবন্ত জাহাজ থেকে শ্রীলঙ্কার (Sri Lanka) নৌসেনা (Navy) এখনও পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করেছে। তবে কলম্বোর তরফ থেকে এখনও এই হামলার সম্পর্কে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ বুধবার পার্লামেন্টে জানিয়েছেন, শ্রীলঙ্কার বন্দর শহর গল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ছিল ইরানের জাহাজ (Iranian Ship) । জাহাজটির নাম ‘আইআরআইএস ডেনা’। তাতে ১৮০ জন ছিলেন। ডুবন্ত জাহাজ থেকে শ্রীলঙ্কার সেনাকে ভোর ৫টা ৮ মিনিটে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়। আচমকা হানায় জাহাজ ডুবতে থাকে। সেখান থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের দ্রুত নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা- তা এখনও জানা যায়নি। শ্রীলঙ্কা বা ইরানের তরফ থেকে এখনও কোন বিবৃতি মেলেনি।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...