Saturday, June 27, 2026

ড্রোন দিয়ে ভারতে অস্ত্র ফেলে যাচ্ছে পাকিস্তান

Date:

Share post:

পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে ড্রোন এসে অমৃতসরে একে-৪৭ রাইফেল ও গ্রেনেড ফেলে গেছে। গত ১০ দিনে ওই ড্রোন অন্তত আটবার সীমান্ত অতিক্রম করে অমৃতসরে এসেছিল। অস্ত্র ফেলে আবার চলে যায় পাকিস্তানের ড্রোনটি। এমনটাই দাবি, পাঞ্জাব পুলিশের। পাশাপাশি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দার সিং এক টুইট বার্তায় এই ঘটনার কথা উল্লেখ করেছেন।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, ভারতের জম্মু ও কাশ্মীরে সমস্যা তৈরি করতেই পাকিস্তান এসব অস্ত্র সরবরাহ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানিয়েছে, ড্রোন থেকে স্যাটেলাইট ফোনও ফেলা হয়েছে। এই ড্রোনগুলো পাঁচ কেজি পর্যন্ত বস্তু বহন করতে সক্ষম। এগুলো খুব দ্রুত উড়তে পারে। এদের শনাক্ত করাও কঠিন। স্যাটেলাইট ফোন সাধারণ নাগরিকদের ব্যবহারের জন্য নিষিদ্ধ। কাজেই এগুলো জঙ্গিদের জন্যই ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যাতে তারা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস করতে পারে।

জানা গিয়েছে, এসব সরঞ্জাম ভারতের মাটিতে ফেলতে ওই ড্রোন প্রায় ১০ বার হানা দিয়েছে। কিন্তু সেটিকে এখনও ধরা যায়নি। এর মধ্যে পাঁচটি স্যাটেলাইট ফোন ছিল। এর থেকে ইঙ্গিত মেলে, জম্মু ও কাশ্মীরের জন্যই ওই সব ফেলা হয়েছে। অনেক দিন ধরে জম্মু ও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত সোমবার খালিস্তান জিন্দাবাদ ফোর্সের চার সন্ত্রাসবাদীকে পাঞ্জাবে গ্রেফতার হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন-মেহুল চোকসিকে ভারতে ফেরানোর আশ্বাস দিয়েও এ কোন মন্তব্য করলেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী !

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...